ক্রিকেট

ওপেনিং জুটিতে আফগানদের নতুন রেকর্ড

আফগানিস্তানের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে, ওপেনিং জুটিতে নতুন রেকর্ডের জন্য প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না রাহমানউল্লাহ গুরবাজ। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে একশ পেরিয়ে গেছে আফগানিস্তান। ওপেনিং জুটিতে ১১ বছর আগের রেকর্ড ভেঙেছেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে।

এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ২১.১ ওভারে ১৪২ রান। গুরবাজ ৮১ বলে ৮৫ ও ইব্রাহিম ৫১ বলে ৩৫ রানে অপরাজিত আছেন।

ওপেনিং জুটিতে আফগানদের সর্বোচ্চ রান ছিল ১৪২। ২০১১ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও আহমেদ জাভেদ আহমাদি করেছিলেন সে রেকর্ড।

বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে সিরিজ শুরু করে আফগান দল। সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতে চাপেই আছে স্বাগতিক দল। তিন পেসার ও দুই স্পিনার মিলেও এনে দিতে পারেননি কোনো সাফল্য।

বিষয়:চট্টগ্রাম দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ-আফগানিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…