জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ: কাদের

বিএনপি নেতার সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির। বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা, নির্যাতন চালিয়েছিলো তার নজির আর নেই। দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা বিদ্যুৎ এর পরিবর্তে খাম্বা দিয়েছিলো, তাদের মুখে বিদ্যুৎ এর কথা বলা মানায় না। আপনারা দেশের জন্য কি উন্নয়ন করেছেন, যা থেকে জনগণের কাছে ভোট চাইবেন। মানুষ উন্নয়ন ও কাজ চায়, শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছেন, তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ।
সাধারণ সম্পাদক বলেন, নেতার সাথে কর্মীর এবং কর্মীর সাথে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে। আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের সময় বেশিদিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।






