আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চ্যানেল আই অনলাইন এর প্রতিবেদনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী।
রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ-ফাইভ পাওয়ায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।





