চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রিয়াদ দূতাবাসে সংবর্ধনা

রুমী সাঈদ রুমী সাঈদ
১২:৫৮ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
প্রবাস সংবাদ
A A
রিয়াদে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা, বাংলাদেশ ও সৌদি আরবের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস এ বছর রমযান মাসে হওয়ায় বিলম্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

গতকাল ১৮ মে সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এই আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

Banglabid

রাষ্ট্রদূত এসময়, সম্প্রতি যুদ্ধ কবলিত সুদান থেকে প্রায় ৭০০ বাংলাদেশীদের প্রত্যার্পণে সৌদি আরবের সহযোগিতা এবং প্রায় ২৮ লাখ বাংলাদেশীর কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। যা আগামী দিনে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ, পরিবেশসহ বিভিন্ন খাতে আরও বৃদ্ধি পাবে। তিনি সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন এবং এর জনগণের সাথে বাংলাদেশ সরকারের সংহতি পুনর্ব্যাক্ত করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এছাড়া ভবিষ্যতের বাংলাদেশ গঠনের জন্য ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে।

Reneta

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ সুবিধা, অর্থনীতি নিয়ে একটি ও বাংলাদেশের পর্যটন নিয়ে আরেকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ বিন আয়াফ যোগ দেন। এছাড়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল্লাহ মোহাম্মদ আল রাশিদ, শুরা কাউন্সিলের সদস্য, সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও চেম্বার প্রতিনিধি, রিয়াদের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ এসময় উপস্থিত ছিলেন ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দামহান স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লক্ষ্মীপুরে গম চাষে আগ্রহ বেড়েছে

পরবর্তী

শেরে বাংলার নাতনির নেতৃত্বে নতুন জোট

পরবর্তী
শেরে বাংলার নাতনির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরে বাংলার নাতনির নেতৃত্বে নতুন জোট

দুইজন পুরুষের ছবি, একজন হালকা পোশাক পরা, অন্যজন গাঢ় পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT