চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
কর্পোরেট নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
রিয়েলমি ১২ স্মার্টফোনের দুটি রঙিন মডেল, ক্যামেরা সেটআপ স্পষ্ট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সুপারভুক চার্জিং, ফ্লুইড পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা সক্ষমতার সমন্বয়ে তৈরি ডিভাইসটি ইতোমধ্যেই ফোনপ্রেমীদের নজর কেড়েছে। ‘বর্ন ফর স্পিড’ দর্শনের মাধ্যমে মিডিয়াম বাজেটের স্মার্টফোনের জগতে এটি এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

রিয়েলমি ১২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, যা মিড-রেঞ্জের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত গতি ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে। এই আধুনিক প্রসেসরটি কঠিন মাল্টিটাস্কিংয়ের সময়েও অনবদ্য গতি ও কার্যক্ষমতা বজায় রাখে।

এছাড়াও ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম শক্তিশালী চিপসেটের সঙ্গে সমন্বয় করে কাজ করে। ফলে এটি টেকসই ও সেরা পারফরম্যান্স নিশ্চিত করে। বাস্তব পরীক্ষায় দেখা গেছে, দীর্ঘ গেমিং সেশনের পরেও রিয়েলমি ১২ নিজের তাপমাত্রা যথাযথভাবে ধরে রাখতে সক্ষম।

৬৭ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেমটি রিয়েলমি ১২-কে অন্যান্য প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডগুলোর চেয়ে একধাপ এগিয়ে রেখেছে। মাত্র ১৯ মিনিটে ডিভাইসটি শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। ব্যস্ত জীবনে এই ফিচারটি স্মার্টফোনপ্রেমীদের জন্য একটি গেম-চেঞ্জার। এমনকি সামান্য ৫ মিনিটেও ব্যবহারকারীরা ১৮ শতাংশ চার্জ বাড়িয়ে নিতে পারেন। ব্যবহারকারীর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সর্বাধিক চার্জিং কার্যকারিতা ও নিরাপত্তা দেয় ফোনটির ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং উন্নত ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি।

রিয়েলমি ১২-এর অভিনব ডিজাইনের চমৎকার ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লে প্রদর্শন করে ২০০০ নিট পিক ব্রাইটনেস। এতে রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগত ফিচার, যা যেকোন পরিস্থিতিতে সর্বোত্তম প্রতিক্রিয়া নিশ্চিত করে। ফোনের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে, এতে রয়েছে হাই-রেস অডিও সার্টিফিকেশন অর্জন করা ডুয়াল স্টেরিও স্পিকার। এই স্পিকারগুলো সমৃদ্ধ ও আকর্ষণীয় শব্দ সরবরাহ করে ফোন ব্যবহারকারীদের বিনোদন ও যোগাযোগের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

মিড-রেঞ্জের স্মার্টফোন ফটোগ্রাফির সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে রিয়েলমি ১২। এই ফোনের ৫০ এমপি সনি এলওয়াইটি-৬০০ মূল ক্যামেরায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস)। হাই কোয়ালিটির সনি সেন্সরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, এটি বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ করে কম আলোতে অসাধারণ ছবি তুলতে সক্ষম, যা ছবির গুণগত মানকে বাড়িয়ে তোলে বহুগুণ।

রিয়েলমি ১২-এর ৮জিবি র‌্যাম + ৮জিবি ডায়নামিক র‌্যাম এবং ২৫৬জিবি রমের সংস্করণটি মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারকারী গ্রাহকরা পেতে পারেন এক লাখ টাকার প্রথম পুরস্কার এবং ৫০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার।

এছাড়াও রিয়েলমি গ্রাহকরা একটি কিনলে-একটি ফ্রি (বোগো) এর বিশেষ অফার পাবেন, যা ফোনটিকে গ্রাহকদের কাছে আরও লোভনীয় করে তুলেছে। এর বাইরে পিকাবু-তেও প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন নানা আকর্ষণীয় পুরস্কার।

ট্যাগ: বর্ন ফর স্পিডরিয়েলমিরিয়েলমি ১২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

পরবর্তী

পাকিস্তানকে সহজে হারালো ভারত

পরবর্তী
ভারতীয় ব্যাটসম্যান পাকিস্তানের বোলারকে মারতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে সহজে হারালো ভারত

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ছবি, গ্রেপ্তার সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT