চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত মৌসুমের চেয়ে দ্বিগুণ ভালো করবে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা সুপার কাপ ফাইনালে ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় খেলা গড়াবে। তার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির আশাবাদ, এবারের মৌসুমে তার দল আগেরবারের চেয়ে দ্বিগুণ ভালো ফলাফল করবে।

পিএসজি, চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো জায়ান্টকে হারিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। লা লিগায় ১৩ পয়েন্টে এগিয়ে থেকে জিতেছিল ট্রফি।

হেলসিঙ্কিতে ইউরোপা লিগজয়ী ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলে সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত করবে স্প্যানিশ জায়ান্টরা, আরেকটি শিরোপার মালিক হবে আনচেলত্তির দল।

Banglabid

রিয়াল কোচ বলেছেন, ‘আমরা একটি বছর একসঙ্গে কাজ করেছি। অভিজ্ঞ এবং তরুণদের মধ্যে রসায়নটার ভালোই এগিয়ে যাচ্ছে। এটা গত বছর দলের অন্যতম সাফল্য ছিল। দল এভাবেই উন্নতি করতে পারে। কারণ আমরা একসঙ্গে থাকতে বেশি অভ্যস্ত।’

গত শুক্রবার বুন্দেসলিগার এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফ্রাঙ্কফুর্ট। আনচেলত্তি অবশ্য বলছেন, প্রতিপক্ষকে তবুও গুরুত্ব সহকারেই নিচ্ছেন।

‘আমাদের বোকা বানানো যাবে না। দলটি এবার ইউরোপা লিগে দুর্দান্ত খেলেছে। শিরোপা জয়ের যোগ্য ছিল। খুব শক্তিশালী দল হিসেবে খেলেছে। তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা সম্পন্ন দল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিউয়েফা সুপার কাপফ্রাঙ্কফুর্টরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT