চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিনিসিয়াসময়’ রাতে ভায়েকানোকে হারাল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid players line up before a match at the Santiago Bernabéu stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতটা ছিল ভিনিসিয়াসময়। লাল কার্ড প্রত্যাহার করা হলেও বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন বেঞ্চে। চোটের কারণে ছিলেন না বদলি খেলোয়াড়ের তালিকাতেও। তবে ভিনিসিয়াস জুনিয়রকে অভিনব কায়দায় সমর্থন জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ সকলে। বর্ণবাদী আচরণের প্রতিবাদে শামিল হয়েছিলেন দর্শকরাও। এমন ভিন্ন আবহের ম্যাচে অবশ্য জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোস দল।

বুধবার রাতে ভায়েকানো ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সাথে একাত্মতা জানাতে পিঠে ‘ভিনি’ লেখা জার্সি গায়ে মাঠে আসেন দলের সবাই। সমর্থকরাও পোস্টারে, ব্যানারে ফুটিয়ে তোলেন গ্যালারি। দেন মাদ্রিদ ফরোয়ার্ডের পাশে থাকার বার্তা। ম্যাচে বেনজেমা ও রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। ভায়েকানোর গোলটি করেন রাউল ডি তমাস।

বার্নাব্যুতে কিক অফের আগে সতীর্থদের সঙ্গে মাঠে আসেন ভিনিসিয়াস। সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে চলে যান ড্রেসিংরুমের দিকে। এরপর শুরু হয় লড়াই। সাদামাটাভাবে শুরু করে রিয়াল। গোলের দেখা মেলে ৩১ মিনিটে। গোল আদায় করেন বেনজেমা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

Banglabid

বিরতির পর ব্যবধান দ্বিগুণের চেষ্টা করতে থাকে কার্লো আনচেলত্তির দল। কয়েকবার সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ হয় মাদ্রিদ। ৮৪ মিনিটে অবশ্য ভায়েকানোকে সমতায় ফেরান রাউল। পেপ চাভারিয়ার বাড়ানো বল গোলে পরিণত করেন তিনি।

লিডে ফিরতে রিয়ালকে অপেক্ষা করতে হয়নি বেশি সময়। ৮৯ মিনিটে ভায়েকানোর জালে বল পাঠান রদ্রিগো। এতে জয়ে ফেরার পাশাপাশি টেবিলের দ্বিতীয় স্থানও ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিবেনজেমাভায়েকানোভিনিসিয়াসরদ্রিগোরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT