চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শুরুটা ভালো হল না এমবাপের, ছিটকে গেলেন চোটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
কাইলিয়ান এমবাপে

কাইলিয়ান এমবাপে

শীতকালীন ছুটি শেষে বছরের প্রথম সপ্তাহে যখন লা লিগার শীর্ষ দখলে নামবে রিয়াল মাদ্রিদ, তখন খবর গুরুত্বপূর্ণ সদস্য কাইলিয়ান এমবাপে চোটে পড়েছেন। কিছুদিন ধরে হাঁটুতে ব্যথা ছিল ফরাসি তারকার, সেটাতেই পড়েছেন বিপত্তিতে। কবে নাগাদ ফিরতে পারবেন জানাতে পারেনি ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কাপের সেমিফাইনালে তাকে পাবে না লস ব্লাঙ্কোসরা।

হাঁটুর চোটে বেশকিছু সময় মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। বুধবার মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে তার অনুপস্থিতি স্পষ্ট করে চোটের গভীরতা।

রিয়াল বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল দল কাইলিয়ান এমবাপের উপর করা পরীক্ষার পর জানিয়েছে, তার বাঁ-হাঁটুতে মচকানো চোট রয়েছে। সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

Banglabid

গত কয়েকসপ্তাহ এমবাপে হাঁটুর লিগামেন্টে চোট নিয়ে খেলছিলেন। শুরুতে ভেবেছিলেন তেমন গুরুতর নয় এবং খেলেই সামলানো যাবে। বুধবার সকালে করানো এমআরআই স্ক্যানে ধরা পড়ে লিগামেন্টে ক্ষত রয়েছে। এখন চিকিৎসা ও অন্তত তিন সপ্তাহের বেশি বিশ্রাম প্রয়োজন দরকার।

রোববার লা লিগার শীর্ষের জন্য নামবে রিয়াল, প্রতিপক্ষ রিয়াল বেটিস। পরের ম্যাচে ১৭ তারিখ খেলবে লেভান্তের বিপক্ষে। ৯ জানুয়ারি নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে সুপার কাপের সেমিতে। ২১ তারিখে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ এমবাপের সাবেক ক্লাব মোনাকো। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের মাঠে নামা এখন অনিশ্চয়তায় থাকেলও বাকি ম্যাচগুলোতে ২০১৮ বিশ্বকাপজয়ী তারকাকে পাবে না রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT