চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের রেকর্ড, রিয়ালের জালে ৪ গোল বার্সার

এল ক্ল্যাসিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় একসঙ্গে জ্বলে উঠলেন বার্সেলোনার আক্রমণের তিন তারকা। লা লিগায় রিয়াল মাদ্রিদের ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল হান্সি ফ্লিকের দলও। এল ক্ল্যাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়ে ফেলেছেন কাতালানদের তরুণ স্পেনিয়ার্ড লামিন ইয়ামাল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে ৪-০তে হেরেছে রিয়াল। সবগুলো গোলই আসে বিরতির পর। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি দুই মিনিটের মধ্যে দুবার জাল খুঁজে নেন। পরে ব্যবধান বাড়ান স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল কাতালান দলটি। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল পায়ে রেখে গোলমুখে তারা শট নেয় ১৫টি। লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে, গোলপোস্টে কার্লো আনচেলত্তির শিষ্যদের ৯টি শটের ৪টি ছিল লক্ষ্যে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি কাইলিয়ান এমবাপে। ৩২তম মিনিটে জালের দেখা পেয়েই গিয়েছিলেন ফরাসি তারকা। ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এমবাপের আরও তিনটি শট রুখে দেন বার্সা গোলরক্ষক ইনাকি পেনা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দুই মিনিটে দুই গোল করেন লেভা। ৫৪ মিনিটে তরুণ সতীর্থ মার্ক কাসাদোর দারুণ পাস থেকে রিয়ালের জাল কাঁপান তিনি। পরের মিনিটে হেডে দ্বিতীয় গোল করে বার্নাব্যু স্টেডিয়ামে পিনপতন নীরবতা নামান।

৭৭ মিনিটে ইয়ামালের ডান পায়ের শটে লিড বেড়ে দাঁড়ায় ৩-০তে। তাতে আনসু ফাতির রেকর্ড ভেঙে ক্ল্যাসিকো ইতিহাসে ১৭ বছর ১০৫ দিন বয়সী ইয়ামাল এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। সাত মিনিট পর ম্যাচের শেষ গোলটি করেন রাফিনহা। রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ব্রাজিলিয়ান তারকা।

Reneta

লিগে ১১ ম্যাচে ১০ জয়ে বার্সেলোনার পয়েন্ট হল ৩০। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের লিগ চ্যাম্পিয়ন রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালএমবাপেএল ক্ল্যাসিকোবার্সেলোনারাফিনহারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT