চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, মেসির গোলে শীর্ষে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাটলেটিকোকে মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা ছয় ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। একইসঙ্গে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে আবারো শীর্ষে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

ছয় ম্যাচের সবকটিতে জিতে রিয়ালের পয়েন্ট ১৮। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অ্যাটলেটিকোকে মাদ্রিদ।

রোববার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হওয়া ম্যাচের ১৮ মিনিটে লিড পায় রিয়াল। ফ্রেঞ্চ মিডফিল্ডার অরেলিয়্যাঁ শুয়ামেনির বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।

বিরতির পর ৮৩ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল পাঞ্চ করে ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। ফাঁকা পোস্ট পেয়ে বল জালে জড়িয়ে অ্যাটলেটিকোকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা তৈরি করেন স্প্যানিশ ডিফেন্ডার মারিও হার্মোসো।

তবে ম্যাচের বাকি সময়ে আর কেউ জালের দেখা পায়নি। উল্টো অন্তিম মুহূর্তে হার্মোসো দ্বিতীয় হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে অ্যাটলেটিকো ১০ জনের দলে পরিণত হয়।

এদিকে, লিগ ওয়ানে লিওনেল মেসির নিশানাভেদে লিওনকে ১-০ গোলে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলে সবার উপরে উঠেছে পিএসজি।পঞ্চম মিনিটে নেইমারের পাসে বল নিয়ে বাঁ পায়ে বল জালে জড়িয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।

Reneta

৮ ম্যাচে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ২২। দুই পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ২০।

অপরদিকে, সিরি আ-তে ঘটছে বিরল এক ঘটনা। ৬৭ বছর পর একই দিনে হারের মুখ দেখেছে চার জায়ান্ট ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্টাস ও রোমা। এর আগে ১৯৫৫ সালের ১৩ ফেব্রুয়ারি এমন ঘটনার সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব।

উদিনেসের কাছে ৩–১ গোলে হেরেছে ইন্টার মিলান। এসি মঞ্জার কাছে ১–০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে জুভেন্টাস। নবাগত ক্লাব মঞ্জার এটি সিরি আ-তে প্রথম ম্যাচ জয়। ঘরের মাঠে আটালান্টার কাছে ১-০ গোলে হারে রোমা। এরপর সান সিরোতে নাপোলির কাছে ২–১ গোলে হার মানে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদইন্টার মিলানএসি মিলানজুভেন্টাসনাপোলিপিএসজিরিয়াল মাদ্রিদরোমালা লিগালিগ ওয়ানলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT