চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বিতে টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ডার্বির শুরুর এক মিনিটের মধ্যেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে সহজেই শেষ আটে পৌঁছানোর সুযোগ এসেছিলো তাদের, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। তাতে অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নাটকীয়তার পর অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে শেষ আটের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে নিজেদের মাঠে কনর গ্যালাহেরের ৩০ সেকেন্ডে করা গোলে মূল ম্যাচ অ্যাটলেটিকো ১-০ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতেছে রিয়াল।

গ্যালাহেরের গোলটি চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ফুটবলার হিসেবে দ্রুততম, অ্যাটলেটিকোরও তাই। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে এ নিয়ে ৫ বার অ্যাটলেটিকোকে বিদায় করেছে রিয়াল, তারা এর চেয়ে বেশি ৭ বার বাদ করেছে বায়ার্ন মিউনিখকে।

টাইব্রেকারে কাইলিয়ান এমবাপে জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকুয়েজ। অন্য দিকে অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করলেও মিস করেছেন জুলিয়ান আলভারেজ ও মার্কোস লরেন্তে।

এর মধ্যে আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুদ কারণে। ডান পায়ে শট নেয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, তাতে তার বাঁ পাও লেগে যায় বলে। বলে দুবার ছোঁয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় গোল। আর এটিই শেষপর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান।

এদিকে পিএসভি আইন্দোহভেনকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। পিএসভির মাঠে প্রথম লেগে আর্সেনাল জেতে ৭-১ গোলে। ফিরতি লেগে ম্যাচটি ২-২ গোল ড্র হলে ৯-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ডাচ ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল।

Reneta

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগের সঙ্গে প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পর ফিরতি লেগে ৩-০তে জিতেছে অ্যাস্টন ভিলা। তাতে দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। আর দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে লিলকে বিদায় করে শেষ আটে বরুশিয়া ডর্টমুন্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআনচেলত্তিরআর্সেনালএমবাপেচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডপিএসভিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT