চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তি ব্রাজিলে গেলে কে হবেন রিয়ালের কোচ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এ মৌসুমেই সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যেতে পারেন। ইতালির সাবেক ফুটবলারকে কোচ করতে চায় ব্রাজিল। তার জায়গায় কে রিয়ালের দায়িত্বে আসতে পারেন সেটি নিয়ে শুরু হয়ে গেছে হরেক আলাপ-আলোচনা।

১৮ মাস আগে রিয়ালের দায়িত্ব নেয়ার পর এপর্যন্ত তেমন খারাপ করেননি রিয়ালে। আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। এ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৌড়ে আছে লস ব্লাঙ্কোস দল।

আনচেলত্তির অধীনে করিম বেনজেমা ব্যালন ডি’অর জিতেছেন, ভিনিসিয়াস জুনিয়রকে বিশ্বসেরা উইঙ্গারে পরিণত করেছেন। এ মৌসুমে লিগ শিরোপার দৌড়ে অবশ্য অনেক এগিয়ে বার্সেলোনা। এরমাঝেই আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে।

আনচেলত্তি গেলে গ্রীষ্ম মৌসুমের শেষে নতুন কোচ খুঁজতে হবে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে। তালিকার গুরুত্বপূর্ণ নাম ছিলেন থমাস টুখেল। তিনি বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আর আশাবাদী হওয়ার সুযোগ নেই রিয়ালের।

তালিকার উপরের দিকে আছেন টটেনহ্যাম হটস্পার ও প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো। তার অধীনে টটেনহ্যাম ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল। পিএসজি লিগ ওয়ান শিরোপা জিতেছিল ২০২২ সালে।

রিয়াল মাদ্রিদের বি-টিম কাস্তিয়ার কোচ রাউল গঞ্জালেসকেও দেখা যেতে পারে মূল দলের ডাগআউটে। ২০১৮ সালে মাদ্রিদের অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার হাত ধরে উঠে এসেছেন রদ্রিগো, আলভারো রদ্রিগো, ফ্রান গার্সিয়ার মতো খেলোয়াড়। ইপিএলের লিডস ইউনাইটেড এবং জার্মানির কয়েকটি ক্লাবও তার প্রতি আগ্রহী।

Reneta

দৌড়ে আছেন ফ্রান্সের সাবেক জিনেদিন জিদানের মতো কোচও। আগে দায়িত্ব নিয়ে দুবার লিগ শিরোপা এবং টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছিলেন জিজু।

বায়ার্নে চাকরি হারানো জার্মান জুলিয়ান লাগেলসম্যানও আছেন লস ব্লাঙ্কোসদের তালিকায়। চাকরি হারানোর আগে তিনি বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে উঠিয়েছেন।

লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাভি আলোনসো আছেন দৌড়ে। বেয়ার লেভারকুসেনের দায়িত্বে তিনি যখন আসেন, ক্লাবটি রেলিগেশনের শঙ্কায় ছিল। কয়েকমাস পর ইউরোপিয়ান স্পটের জন্য লড়াই করছে। আলোনসো রিয়াল মাদ্রিদের কোচিং থেকেই উঠে এসেছিলেন।

টটেনহ্যাম হটস্পার থেকে চাকরি হারানো অ্যান্টোনিও কন্তে হতে পারেন রিয়ালের পরবর্তী কোচ। জিদান বা রাউলের মতো না হলেও কার্যকরী হতে পারেন কন্তে।

সবসময় স্পটলাইটে থাকা পর্তুগালের সাবেক ফুটবলার ও মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো হতে পারেন পরবর্তী বস। আগে ভালোভাবেই লস ব্লাঙ্কোসদের দায়িত্ব সামলেছিলেন স্বঘোষিত ‘নাম্বার ওয়ান’ দাবি করা মরিনহো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিইতালিকন্তেজার্মানিজিদানপচেত্তিনোব্রাজিলমরিনহোরাউলরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT