ফুটবল

বদ্ধ দরজার আড়ালে ট্রফি নেবে রিয়াল

রিয়াল মাদ্রিদ ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দল ট্রফি জেতার পর উল্লাস করছে, পুরস্কার গ্রহণ ও উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লা লিগায় চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এখন ট্রফি হাতে পাওয়ার সময়। তবে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা জনসম্মুখে শিরোপা নিতে চায়নি। বদ্ধ দরজার আড়ালে ট্রফি বুঝে নিতে চায়, ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে এমন খবর।

লস ব্লাঙ্কোসদের হাতে শিরোপা তুলে দেবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সংস্থাটি রিয়ালের পরের অ্যাওয়ে ম্যাচে গ্রানাডার নুয়েভো লস কারমেনিস স্টেডিয়ামে সেই আয়োজন করতে চেয়েছিল। তবে লা লিগা থেকে গ্রানাডার রেলিগেশনের শঙ্কা থাকায় সেখানে শিরোপা নিতে অনিচ্ছুক লস ব্লাঙ্কোস দলটি।

প্রতিবেদনে বলা হয়, ১২মে রিয়াল মাদ্রিদ সিটিতে আরএফইএফের সভাপতি পেদ্রো সানচেজ রিয়ালের খেলোয়াড়, স্টাফ, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হবে। এরপর সেটি সমর্থকদের সাথে নিয়ে উদযাপন করা হবে। যদিও তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

স্প্যানিশ জায়ান্টদের কোচ কার্লো আনচেলত্তির মতে, ‘শনিবার আমরা শিরোপা জিতে বেশ খুশি ছিলাম। কিন্তু এখন আমাদের খুশিকে নিয়ন্ত্রণ করার সময়। কারণ আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন লিগের চিন্তা একদিকে সরিয়ে রাখতে হবে। বৃহস্পতিবার আমরা উদযাপনের বিষয়ে চিন্তা করবো।’

বিষয়:আনচেলত্তি আরএফইএফ গ্রানাডা পেরেজ রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…