ফুটবল

রিয়ালের চোটের মিছিলে এবার কারভাহাল

রিয়ালের কারভাহাল মাঠে খেলছেন, ফুটবল নিয়ন্ত্রণে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের খেলোয়াড় কারভাহাল মাঠে বল নিয়ন্ত্রণ করছেন, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরু থেকে একের পর এক চোটে রিয়াল মাদ্রিদের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন প্রায় ‘হাফ-ডজন’ ফুটবলার। এবার সেই চোটের মিছিলে নাম লিখিয়েছেন দানি কারভাহাল। লা লিগায় গ্রানাডার বিপক্ষে জয়ের ম্যাচে পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ তারকা। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে অন্তত ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতিতে কারভাহালের চোটের খবর জানায় রিয়াল। চলতি মৌসুমে নিজের ক্যারিয়ার সেরা ছন্দেই আছেন ৩১ বর্ষী। লস ব্লাঙ্কোসদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি ১৭ ম্যাচ খেলেছেন।

গত শনিবার গ্রানাডার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন কারভাহাল। বিরতির পর তার জায়গায় লুকাস ভাসকুয়েজকে নামান কোচ কার্লো আনচেলত্তি। ওই ম্যাচে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

কারভাহালের আগে চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়া, ডিফেন্ডার এডের মিলিতাও, মিডফিল্ডার অরেলিয়া শুয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও আর্দা গুলার।

স্প্যানিশ সুপার কোপার আগে কারভাহালের মাঠে ফেরা নিয়ে আশাবাদী ক্লাব। আগামী ১০ জানুয়ারি অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।

লা লিগায় ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে জিরোনা।

বিষয়:অ্যাটলেটিকো আনচেলত্তি কারভাহাল গ্রানাডা রিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…