চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই মৃত্যু মিছিলের আড়াই মাস পর নীরবতা ভাঙল বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বেঙ্গালুরু ট্র্যাজেডি

বেঙ্গালুরু ট্র্যাজেডি

১৭ বছর পর আইপিএল শিরোপার অপেক্ষা ঘুচিয়ে উদযাপনের সময় বিতর্কে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হওয়ার পরদিন ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদযাপনে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে এবং নীরবতার সিদ্ধান্ত নেয় আরসিবি কর্তৃপক্ষ। ঘটনার আড়াই মাস পর নীরবতা ভেঙেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবতা ভাঙার পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কেয়ার্স নামে নতুন একটি উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে। যার মাধ্যমে ভক্তদের সমস্যা ও অভিযোগ নিয়ে কাজ করবে আরসিবি।

সেদিন ১১ মৃত্যুর সাথে ৫০ জনের বেশি আহত হন। ব্যাপক সমালোচনার মুখে পড়ে আরসিবি। দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর দীর্ঘসময় নীরব থাকে তারা। বৃহস্পতিবার সেই নীরবতা ভেঙে বার্তা দিয়েছে।

‘প্রিয় ১২তম সেনা, এটি আমাদের অন্তরের গভীর থেকে লেখা একটি চিঠি! প্রায় তিনমাস হয়ে গেল আমরা কোন পোস্ট করিনি। আমরা নীরবতা মেনেছিলাম, আমরা অনুপস্থিত ছিলাম না, আমরা শোক পালন করেছি। এই জায়গা একসময় ছিল শক্তি, স্মৃতি, আর সেরা মুহূর্ত, যা আপনারা সবচেয়ে উপভোগ করেছেন। কিন্তু ৪ জুন সবকিছু পাল্টে দেয়। সেদিন আমাদের মন ভেঙে দেয়। সেই থেকে নীরবতা ছিল আমাদের শোক পালনের উপায়। সেই নীরবতায় আমরা কেঁদেছি, শুনেছি, শিখেছি। ধীরে ধীরে আমরা শুধু প্রতিক্রিয়া নয়, এর চেয়ে বড়কিছু গড়ে তুলতে শুরু করেছি।’

Dear 12th Man Army, this is our heartfelt letter to you!

𝗜𝘁’𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗰𝗹𝗼𝘀𝗲 𝘁𝗼 𝘁𝗵𝗿𝗲𝗲 𝗺𝗼𝗻𝘁𝗵𝘀 𝘀𝗶𝗻𝗰𝗲 𝘄𝗲 𝗹𝗮𝘀𝘁 𝗽𝗼𝘀𝘁𝗲𝗱 𝗵𝗲𝗿𝗲.

The Silence wasn’t Absence. It was Grief.

This space was once filled with energy, memories and moments that you… pic.twitter.com/g0lOXAuYbd

— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 28, 2025

‘এর মধ্যে দিয়ে আরসিবি কেয়ার্স এর জন্ম। এটি এসেছে সম্মান জানানোর প্রয়োজন থেকে এবং আমাদের ভক্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে। এটি হবে অর্থবহ পদক্ষেপের একটি প্ল্যাটফর্ম, যা আমাদের কমিউনিটি ও ভক্তরা গড়ে তুলবে। আজ আমরা এই জায়গায় ফিরছি উদযাপন নয়, বরং যত্ন নিয়ে। ভাগ করে নিতে। আপনাদের সঙ্গে দাঁড়াতে। একসাথে এগিয়ে চলতে। কর্ণাটকের গর্ব হতে। আরসিবি কেয়ার্স। আমরা সবসময় থাকব। শিগগিরই আরও বিস্তারিত জানানো হবে।’

৫ জুন আরসিবি ঘোষণা দিয়েছিল নিহত ১১ জনের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দেবে।

Reneta

সেই ট্র্যাজেডি শুধু অনেক প্রাণ কেড়ে নেয়নি, বরং ধ্বংস করেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সুনামও। আইসিসি ঘোষণা করে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আগামী মাসের নারী ওয়ানডে বিশ্বকাপে বেঙ্গালুরুর বদলে মুম্বাইকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। মেয়েদের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে পুলিশের ছাড়পত্র পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। ভারতের বোর্ড পদদলন সংক্রান্ত তদন্তে চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় ইভেন্ট আয়োজনে অযোগ্য ঘোষণা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিলআরসিবিএম চিন্নাস্বামী স্টেডিয়ামবেঙ্গালুরু ট্র্যাজেডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে ঈদের পর ৪ দিন চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ থাকবে

মার্চ ১৯, ২০২৬

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যেসব ব্যবস্থা নিলো র‌্যাব

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদ বৈঠকে ইরান ইস্যুতে কড়া বার্তা মুসলিম দেশগুলোর

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT