বিনোদন

মুসলিম বিদ্বেষ ছড়াবে ‘রাজাকার’: টিজার প্রসঙ্গে তেলেঙ্গানার মন্ত্রী

Historical scene with a woman saluting a fortress with cannons on both sides. Channel i News - চ্যানেল আই নিউজ

A woman in traditional attire salutes a fortress wall with cannons on either side, symbolizing historical or cultural significance. Channel i News – চ্যানেল আই নিউজ

কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরির পর মুক্তির অপেক্ষায় আরও এক বিতর্কিত সিনেমা ‘রাজাকার-দ্য সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’। এই সিনেমা নিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছে বিরোধীরা।

রবিবার সন্ধ্যায় গুদুর নারায়ণ রেড্ডি প্রযোজিত ‘রাজাকার’ সিনেমাটির টিজার প্রকাশ্যে আসে। টিজারটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজারে দাবি করা হচ্ছে, সত্য ঘটনার ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি।

নিজাম শাসিত হায়দরাবাদে স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর নাম ছিল রাজাকার। যা তৈরি করা হয়েছিল ১৯৩৮ সালে। সিনেমায় দেখানো হয়েছে, হায়দরাবাদকে পাকিস্তানের অংশ করতে ময়দানে নেমেছিল এই রাজাকাররা। রাজাকারদের দ্বারা হিন্দুদের উপর নৃশংসতা দেখানো হয়েছে সিনেমায়।

বিজেপি জোকসের রাজনৈতিক প্রচার ও পুলিশি ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার টিজার নিয়ে আপত্তি জানিয়েছেন তেলেঙ্গানার এক মন্ত্রী। কেটি রামা রাও (কেটিআর) এক্স-এ লিখেছেন,”‘বিজেপির বুদ্ধিবৃত্তিক ভাবে দেউলিয়া জোকাররা’ সাম্প্রদায়িক সহিংসতা এবং মেরুকরণের উসকে দেয়ার যথাসাধ্য চেষ্টা করছে।”

মন্ত্রী আরও বলেছেন, তিনি বিষয়টি সেন্সর বোর্ড এবং তেলেঙ্গানা পুলিশের কাছে তুলে ধরবেন।

‘রাজাকার’ সিনেমার টিজার প্রকাশের অনুষ্ঠানে বিজেপি নেতা এবং গোশামহলের বিজেপি বিধায়ক টি রাজা সিং সিনেমাটির প্রশংসা করেন। তিনি সিনেমাটিকে তুলনা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’র সাথে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…