আদালত

রাত ৮টার মধ্যে আইনজীবীর চেম্বার বন্ধ করতে হবে

সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লোগো, আইনজীবীদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লোগো, যেখানে একটি বই ও পাল্লা দিয়ে আইনজীবীদের সংগঠনের প্রতীক দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিরাপত্তার স্বার্থে রাত ৮টার মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে থাকা আইনজীবীদের কক্ষ (চেম্বার) বন্ধ করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চেম্বার (আইনজীবীর কক্ষ) খোলা রাখা যাবে।’

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ‘আইনজীবীগণকে প্রতিদিন নিজ দায়িত্বে রাত ৮টার মধ্যে চেম্বার বন্ধ করে সমিতি ভবন ত্যাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।’

বিষয়:আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…