কোটা বিরোধী আন্দোলনের সময় গুলি করে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর হাসানুল হক ইনুকে এবং একদফা রিমান্ড শেষে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত।






