চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে দেখা মিলল বিরল বুনো ময়ূরের

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৯:৩৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

পঞ্চগড়ের তেতুঁলিয়ার পর এবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গ্রামে দেখা মিলল একটি বিরল প্রজাতির বুনো ময়ূরের। ধারণা করা হচ্ছে, ভারত সীমান্ত পেরিয়ে খাবারের সন্ধানে এপারে এসেছে পাখিটি। পরে স্থানীয়দের সহযোগিতায় ময়ূরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের ধানক্ষেতে হঠাৎ এক গ্রামবাসীর চোখে পড়ে ধূসর রঙের উজ্জ্বল পালকওয়ালা একটি বড় পাখি। পরে খবর ছড়িয়ে পড়লে গ্রামের অনেকেই ময়ূরটিকে দেখতে ও ধরতে ছুটে আসে। প্রায় তিন ঘণ্টা তাড়া করার পর ময়ূরটি ফতেপুর গ্রামের ফইজুল ইসলামের খড়ের গাদার নিচে আশ্রয় নেয়। সেখান থেকেই পরে সেটিকে ধরা হয়।

গ্রাম পুলিশ মাহাবুব আলম জানান, দুপুরে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে ইউএনও-কে অবহিত করে আমরা বন বিভাগকে খবর দিই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, পাখিটির নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করি। পাখিটি অসুস্থ অবস্থায় ছিল।

বন বিভাগের পক্ষ থেকে প্লান্টেশন ম্যানেজার (পিএম) অনীল চন্দ্র জানান, গ্রামবাসীর তাড়ায় ভয় পেয়ে ময়ূরটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এটি ভারতীয় প্রজাতির ময়ূর- ভারতে এই জাতের ময়ূর বেশি দেখা যায়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে সীমান্ত পেরিয়ে এসেছে এটি।

Reneta

এই ঘটনা আগের কিছু নজিরকেও স্মরণ করিয়ে দেয়। পঞ্চগড় জেলার বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, চলতি বছরের ২৫ মে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দর্জি পাড়া এলাকায় এমন আরেকটি ময়ূরের দেখা মিলে। এছাড়া ২০১৬ সালে দেবীগঞ্জের মারেয়া গ্রাম এবং ২০২২ সালে বোদা উপজেলার চকলাহাট এলাকা থেকেও বুনো ময়ূর উদ্ধার করা হয়েছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের দিনাজপুর জেলার কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, আমি যখন তেতুঁলিয়া উপজেলায় কর্মরত ছিলাম, তখন দেখেছি- গ্রীষ্মকালে সীমান্তের ওপার থেকে দুই-চারটা ময়ূর খাবারের সন্ধানে এপারে চলে আসে। সীমান্তবর্তী এলাকায় এটা নতুন কিছু নয়।

পাখি ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশ গবেষক ড. নূরুল হাসান জানান, ময়ূর অত্যন্ত এলার্ট ও বুদ্ধিমান পাখি। তারা সচরাচর মানুষের ধারে কাছেও আসে না। তবে আবাসস্থল সংকোচন ও খাবারের সংকটের কারণে অনেক সময় তারা অনাকাঙ্ক্ষিতভাবে লোকালয়ে চলে আসে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় উদ্যানে কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর ময়ূরটির অবস্থা উন্নতি হলে তাকে প্রকৃতিতে অবমুক্ত করা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওয়ে ময়ূরবুনো ময়ূরময়ূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT