অপরাধ

নিজ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবার যাবজ্জীবন কারাদণ্ড

অভিযুক্ত বাবা আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত বাবা আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে, তার পাশে পুলিশ সদস্যরা রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা মমিনুর ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধের পাড়ের বাসিন্দা মমিনুর স্ত্রীকে বাজারে নিজের চায়ের দোকানে পাঠিয়ে কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে।

২০১৭ সালের ১২ মার্চ মেয়েকে ধর্ষণ করলে মেয়ে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে বেরিয়ে পড়ে।

খবর পেয়ে ওই মেয়েকে রংপুর নগরীর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় ১৩ মার্চ ওই মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…