জনপদ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলহাজতে বৃদ্ধ

Older man with white beard and hair, wearing a beige shirt, looking at the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

An elderly man with a white beard and hair, dressed in a beige shirt, sitting against a light blue wall. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকালে ওই কিশোরী বাড়ির পাশে নানি ও ছোট ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিল। আসরের আজান শুনে তার নানি নামাজ পড়তে বাসায় যান। এরপর তার ভাইও চলে যায়। এ সুযোগে তাকে একা পেয়ে প্রতিবেশী আবুল কাশেম ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর নানী বুধবার থানায় অভিযোগ করলে ওইদিনই সন্ধ্যায় উপজেলার ফোঁপরা সুজাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াদানি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…