চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় হার, ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ন ২৭, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ধর্ষণ এবং মানহানির মামলায় হেরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভুক্তভোগী নারীকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার বা প্রায় ৯১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ট্রাম্পকে নির্দেশ দিয়েছে আদালত।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৬ জানুয়ারি) স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ধর্ষণ এবং মানহানির মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিচারকরা বলেন, জরিমানার এই অর্থ ভুক্তভোগী মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক ই. জেন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

আদালত জানিয়েছে, ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার এবং মানসিক ক্ষতিসাধনের জন্য ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে। রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ ক্যারল বলেন, পৃথিবীতে যেসব নারী আঘাত পেয়ে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ায়, এই রায় তাদের সবার জন্য।

গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন ক্যারল। তার অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনে একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিচ্ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ই. জেন ক্যারলট্রাম্পডোনাল্ড ট্রাম্পধর্ষণমানহানির মামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT