চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। এক সপ্তাহের মধ্যে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন আইনপ্রণেতারা।

প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

রনিল বিক্রমাসিংহে শপথ নিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি সংবিধান মেনে চলবেন এবং দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবেন।

আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে স্থায়ী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ব্যক্তি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন তিনি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।

বিক্রমাসিংহে ছাড়াও সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকা এবং বিরোধীয় দলীয় নেতা সাজিথ প্রেমাসাদা প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেশটিতে রাজনৈতিক সঙ্কটের মধ্যে অর্থনৈতিক সঙ্কট আরও ঘণীভূত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে, শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা না এলে শ্রীলঙ্কা পুরোপুরি অচল হয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রনিল বিক্রমাসিংহেশরৎ ফনসেকাশ্রীলঙ্কা সঙ্কট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT