বিনোদন

নায়িকাদের সাথে র‌্যাম্প মাতালেন শাকিব

শাকিবের সাথে র‌্যাম্পে নায়িকাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

দেশের একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে র‌্যাম্পে হাঁটেন এই সুপারস্টার।

র‌্যাম্পে স্টপার হিসেবে এদিন দুর্দান্ত লুকে হাজির হন শাকিব৷ তারসঙ্গে এদিন র‌্যাম্পে হাঁটতে দেখা যায় পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর ও তানজিন তিশাদের।

শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার পেছনে ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল পিয়াল হোসেন।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ‘ঢাকা ফ্যাশন ডে’র মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউ ইয়র্ক। এবারই প্রথম এতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা ফ্যাশন ডে। শাকিব ছাড়াও এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।

বিষয়:পরীমনি পূজা চেরী বিদ্যা সিনহা মিম র‍্যাম্প শাকিব সাবিলা নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…