চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়কালে যা বললেন রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী সার্জিও রামোস। স্পেনের নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে রামোসের ওপর ভরসা রাখতে পারছেন না, এমন কারণ দেখিয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৬ বর্ষী সেন্টার ব্যাক।

বৃহস্পতিবার রাতে টুইট করে অবসরের বিষয়টি নিশ্চিত করেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডিফেন্ডার রামোস।

স্পেনের জার্সি গায়ে সর্বশেষ ২০২১ সালের মার্চে মাঠে নেমেছিলেন রামোস। চোটের কারণে ২০২০ সালের ইউরো থেকে বাদ পড়ার পর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন এ ডিফেন্ডার। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখলেও কাতার বিশ্বকাপে দলে জায়গা হয়নি রামোসের।

জাতীয় দলের কোচ ফুয়েন্তে তরুণদের নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। কোচের পরিকল্পনায় আর থাকছেন না জেনেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘সময় এসেছে, স্পেন জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, যেভাবেই সামর্থ্য দেখাই বা ক্যারিয়ার চালিয়ে যাই না কেন, আমি তার পরিকল্পনার মধ্যে নেই এবং থাকব না। আমি আশা করেছিলান শেষটা আরও মধুর হবে।’

বয়সটা ৩৬ হলেও এই বয়সেও দাপিয়ে ফুটবল খেলছেন মদ্রিচ, মেসি ও পেপের মতো খেলোয়াড়রা। কিছুটা আক্ষেপ নিয়েই রামোস বলেন বয়সট শুধুই একটি সংখ্যা। নিজের বিদায়টা সুখকর হচ্ছে না বলেও মনে করছেন তিনি।

Reneta

‘আমি সততার সঙ্গে বিশ্বাস করি জাতীয় দলের হয়ে খেলে অবসরটা আমার প্রাপ্য ছিল। আসলে বয়সটা কারও গুণ বা ত্রুটি নয়। এটি কেবলমাত্র একটি সংখ্যা পারফরম্যান্স বা সামর্থ্যের জন্য। আমি মদ্রিচ, মেসি এবং পেপের মতো খেলোয়াড়দের প্রশংসা করি এবং ঈর্ষাও করি। ফুটবলের ঐতিহ্য, মূল্যবোধ, যোগ্যতা ও সুবিচার দুর্ভাগ্যজনকভাবে আমার ক্ষেত্রে এমন হবে না।’

রামোস ২০১০ সালের ফিফা বিশ্বকাপ জয় ছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখা রামোস স্পেনের জার্সিতে রেকর্ড ১৮০টি ম্যাচ খেলেছেন। অবসরের যাওয়ার আগে এ ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ২৩টি গোল করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিরামোসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬

পাঠকের হাতে ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আগস্ট ১, ২০২৬

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT