চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবারের মৌসুমটা হতে যাচ্ছে রোমাঞ্চকর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত বিদায়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন হয়েও গত মৌসুমটা উদযাপন করতে পারেনি পিএসজি। তবে এবারের মৌসুমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা। মৌসুম শুরুর ম্যাচেই ফরাসি সুপার কাপ জিতেছে ক্রিস্টোফে গালতিয়েরের শিষ্যরা। লিগ পর্ব শুরুর আগে মেসি-নেইমারের ফর্মে ফেরা বাড়তি আত্মবিশ্বাসও যোগাচ্ছে ক্যাম্পে। তাই অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস মনে করছেন, এবারের মৌসুমে তাদের পথচলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে।

রিয়ালের সাথে দীর্ঘ পথচলা শেষে গত মৌসুমে পিএসজির হয়ে নাম লেখান রামোস। কিন্তু ইনজিুরির কারণে বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে স্প্যানিশ ডিফেন্ডারকে। রামোসের সামনেও তাই এবার এক নতুন শুরু। ব্যক্তিগতভাবে এবারের মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তিনি।

‘শিরোপা জিতে মৌসুম শুরু করতে পারায় আমি খুব খুশি। সর্বোপরি শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। আমার মন বলছে, দারুণ রোমাঞ্চকর একটা মৌসুম হতে যাচ্ছে।’

‘এই মুহূর্তে আমরা ভালোই করছি। কিন্তু সবার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠতে এবং নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লাগবে। ভাষা নিয়ে আমার এখনও কিছুটা সমস্যা আছে। তবে আমার বিশ্বান, আমরা পদ্ধতিটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, কারণ সে দারুণ একজন কোচ। তিনি একজন জ্ঞানী ব্যক্তি এবং তার পরিকল্পনা মাঠে আমাদের বাস্তবায়ন করতে হবে।’

লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ক্লেরমন্টের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।প্রতিযোগিতার শিরোপাধারীরা এরই মধ্যে জিতেছে ফরাসি সুপার কাপ। গত সপ্তাহের সে ম্যাচে গোল দারুণ একটি গোল করেছেন রামোস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লেরমন্টচ্যাম্পিয়ন্স লিগপিএসজিমেসিরামোসলিগ ওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT