বাংলাদেশ

র‍্যামন ম্যাগসাইসাই পুরষ্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করছেন, পেছনে স্বর্ণের ম্যাগসাইসাই মুদ্রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরষ্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। চলতি বছর এই পুরষ্কার প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে করভিকে ‘উদীয়মান নেতা’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছে র‍্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ।

করভি ছাড়াও এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও ৩ জন, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের।

আজ বৃহস্পতিবার র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের জানানো হয়েছে, সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা, সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও হাজারও তরুণ-তরুণীকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করা এবং করভির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের জন্য তাকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে এর আগে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. মুহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ, মতিউর রহমান, জাফরুল্লাহ চৌধুরী, ও সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও অনেকেই এই পুরষ্কার পেয়েছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…