চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রামায়ণ’র টিজার প্রকাশ হতেই বিতর্কের মুখে রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’র টিজারের জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশ্যে এলো ‘রামায়ণ’-এর প্রথম পার্টের টিজার ‘রামা গ্লিম্পস’।

তবে টিজার প্রকাশের আগেই রণবীর কাপুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।

নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে’র অভিযোগ তুলেছেন।

কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম ‘রামায়ণ’-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।- মিড ডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিজারতীব্র বিতর্করামায়ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT