চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাকওয়া অর্জনের মোক্ষম সময় রমজান

আবদুল হামিদ আরাফাত আবদুল হামিদ আরাফাত
৬:৫৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৩
ধর্ম ও জীবন
A A

রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের সমন্বয়ে সজ্জিত হয়ে প্রতি বছর ‘রমজান’ নামে মুমিন-মুসলমানের দ্বারে একটি মাস আগমন করে। সিয়াম-সাধনার এই মাসে নিছক উপবাস থাকাই উদ্দেশ্য নয়। বরং এই মাস আমলের অনুশীলন ও তাকওয়া অর্জনের মাস। আর মহান আল্লাহ তা’আলা তার বান্দাদের তাকওয়ার রঙে রাঙাতেই এই মাসে দীর্ঘ এক মাসের সিয়াম-সাধনাকে ফরজ করেছেন। মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, “হে ইমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সুরা বাকারা, আয়াত নং ১৮৩)।

সাধারণভাবে আমরা তাকওয়া বলতে বুঝি, খোদাভীতি। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহের কাজ থেকে সর্বদা নিজেকে বিরত রাখা। একবার হজরত ওমর (রাদ্বিআল্লাহু তা’আলা আনহু) হজরত উবাই ইবনে কাব (রাদ্বিআল্লাহু আনহু)-কে জিজ্ঞেস করলেন, তাকওয়া কী? হজরত উবাই ইবনে কাব (রাদ্বিআল্লাহু আনহু) বলেন, আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন? হজরত ওমর (রাদ্বিআল্লাহু আনহু) বলেন, হ্যাঁ। হজরত উবাই ইবনে কাব (রাদ্বিআল্লাহু আনহু) বলেন, কাঁটা বিছানো পথে আপনি কীভাবে হেঁটেছেন? হজরত ওমর (রাদ্বিআল্লাহু আনহু) বলেন, খুব সাবধানে। কষ্ট সহ্য করে হেঁটেছি যাতে আমার শরীরে কাঁটা বিঁধে না যায়। হজরত উবাই ইবনে কাব (রাদ্বিআল্লাহু আনহু) বলেন, এটাই হচ্ছে তাকওয়া। (তাফসিরে কুরতুবি, ইবনে কাসির)।

কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে সতর্ক হয়ে চলে, ঠিক সেভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যা ভালোবাসেন, সেই অনুযায়ী আমল করার নাম তাকওয়া। আমরা কীভাবে বুঝবো, আমাদের তাকওয়া অর্জিত হয়েছে? ফকিহ হজরত আবুল লাইস সমরকন্দী (রহমাতুল্লাহি আলাইহি) বলেছেন: কারো কলবে প্রকৃতভাবে তাকওয়া অর্জিত হয়েছে কিনা, তা সাতটি লক্ষণের মাধ্যমে বুঝা যাবে। এই লক্ষণগুলো কারো চাল-চলন, কথাবার্তা, ভাব-ভঙ্গি ও জীবনধারায় পরিলক্ষিত হলে বুঝা যাবে, সে তাকওয়াবান। সেই লক্ষণগুলো হলো:

১. সে তার জবান দিয়ে মিথ্যা, বানোয়াট, পরনিন্দা, অপবাদ, মন্দকথা, অহেতুক কথাবার্তা বলবে না। সে সর্বদা নিজেকে আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত ও ইলমে দ্বীন চর্চায় নিমগ্ন রাখবে।

২. সে অপরের প্রতি শত্রুতা পোষণ, বিনা দোষে কাউকে দোষী সাব্যস্ত করা এবং হিংসা-বিদ্বেষ ও ঘৃণা, এসব থেকে মুক্ত থাকবে।

৩. সে আল্লাহর ভয়ে কখনো হারাম খাদ্য ও পানীয় আহার এবং হারাম পোশাকাদি পরিধান করবে না।

Reneta

৪. সে আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজেকে অবৈধ উপার্জন ও অবৈধ পথে উপার্জিত জীবিকা ভক্ষণ করা থেকে বিরত রাখবে।

৫. সে তার হাতকে কখনোই হারামের দিকে প্রসারিত করবে না।

৬. সে তার পদযুগল দিয়ে আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার দিকে পা অগ্রসর করবে না।

৭. সে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গুণাহের কাজ থেকে বিরত থেকে সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবে। (মুকাশাফাতুল কুলুব)।

মুমিন জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত, তাকওয়া অর্জন। নতুবা ইহকালীন ও পরকালীন জীবনে লাঞ্ছনা ভোগ করতে হবে। আর তাকওয়াবানদের জন্যই রয়েছে পরকালের কল্যাণ ও জান্নাতের ভোগবিলাস। যা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, “তাকওয়াবানদের জন্যই রয়েছে তোমার রবের পক্ষ থেকে পরকালের কল্যাণ।” (সুরা যুখরুফ: ৩৫)
আল্লাহ তাআলা আরো বলেন, “নিশ্চয়ই তাকওয়াবানরাই থাকবে জান্নাত ও ভোগবিলাসে।” (সুরা তুর, আয়াত-১৭)

রমজান মাস হচ্ছে, একজন মুমিনের জন্য নিজেকে নিষ্পাপ করে গড়ার মোক্ষম সময়। তাই আসুন আল্লাহভীতি অর্জন করে নিজেকে পরিশুদ্ধ করে পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করি। পরিশেষে তাকওয়া অর্জনের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তায়ালার এই বাণীই প্রণিধানযোগ্য, ‘যারা ইমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ।’(সুরা ইউনুস: ৬৩-৬৪)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাকওয়ার গুরুত্বরমজানরমজান ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT