চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেড্ডি’-তে দাপুটে রূপে ফিরছেন রাম চরণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৫
বিনোদন
A A

দক্ষিণী সুপারস্টার রাম চরণ তার আসন্ন প্যান-ইন্ডিয়ান ফিল্ম ‘পেড্ডি’–তে এক নতুন রূপে ধরা দিতে চলেছেন। পরিচালক বুচি বাবু সানা নির্মিত এই ছবির গুরুত্বপূর্ণ লটের শুটিং শুরু হওয়ার ঠিক আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জিমের একটি ছবি পোস্ট করে ট্রান্সফর্মেশনের ঝলক দেখিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, রাম চরণের মুখে রাফ দাড়ি, চুল পিছনে বাঁধা, আর শরীরে চোখে পড়ার মতো পেশি—যা ইঙ্গিত দিচ্ছে যে এই ছবিতে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ের পরবর্তী পর্বটি এই সপ্তাহেই শুরু হচ্ছে এবং প্রযোজনা দলের ভাষ্য অনুযায়ী, এটি পুরো ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ একটি শিডিউল।

‘পেড্ডি’ ছবিটি প্রযোজনা করছেন ভেঙ্কটা সতীশ কিলারু (বৃদ্ধি সিনেমাস), আর এটি উপস্থাপন করছে মৈথ্রি মুভি মেকার্স ও সুকুমার রাইটিংস। এ বছরের শুরুতে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং বড় বাজেটে নির্মিত এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ছবিতে রাম চরণের বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শিবা রাজকুমার, জগপতি বাবু এবং খলচরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন আর. রথনভেলু, সম্পাদনায় নবীন নূলি এবং সংগীত পরিচালনা করছেন এ.আর. রহমান।

‘পেড্ডি’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ, রাম চরণের জন্মদিনে। এটি তার ক্যারিয়ারের অন্যতম আকাঙ্ক্ষিত প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, রাম চরণ পরিচালক সুকুমারের সঙ্গেও একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন, যার ফলে তার ঝুলিতে এখন একাধিক বড় বাজেটের ছবি জমে উঠেছে। সিনেমা এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেড্ডিপ্যান ইন্ডিয়ানরাম চরণসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT