চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকসহ অভিনেত্রী রাকুল প্রীতের ভাই গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ন ১৫, জুলাই ২০২৪
বিনোদন
A A

মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিং।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুলাই) সকালে আমান প্রীতসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ডিপার্টমেন্ট। জানা গেছে, তাদের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যা বিক্রির জন্য হায়দরাবাদে আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত এমন আরো ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ।

রাজেন্দ্র নগর জোনের ডিসিপি শ্রীনিবাস বলেন, ‘গ্রেপ্তারকৃত পাঁচজনকে থানায় নিয়ে এসেছি। তাদের পরীক্ষা করা হলে শরীরে মাদকের নমুনা পাওয়া যায়। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। শিগগিরি আদালতে তোলা হবে।’

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত করার পর জানা যাবে আমান প্রীত সিং কাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিযুক্তদের সঙ্গে কবে থেকে আমান প্রীতের যোগসূত্র তা খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে কয়েকজন ভারতীয় এবং কয়েকজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। তাদের কেউ কেউ অপরাধী। ধারণা করা হচ্ছে, এই মাদক চক্রের কাজকর্ম গত দেড় বছর ধরে চলছে। আমান প্রীত সিং একজন অভিনেতা, তবে কোন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এর আগে মাদক মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় আমান প্রীত সিং এর বোন রাকুল প্রীত সিংকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও পুলিশ জানিয়েছে, ‘এই মামলার সঙ্গে রাকুল প্রীতের কোন সম্পর্ক নেই, আমরা রাকুল প্রীতের সঙ্গে জড়িত কোন মামলার তদন্ত করছি না, তার নাম অকারণে এখানে টেনে আনার দরকার নেই।’-টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: আমান প্রীত সিংমাদককাণ্ডরাকুল প্রীত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT