জনপদ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৮ ঘন্টা পর শুরু

রেলওয়ে ট্রেনের নিচে পড়ে থাকা ব্যক্তির ছবি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনের পাশে ট্রেনের নিচে পড়ে থাকা ব্যক্তির ছবি, উদ্ধারকার্য চলছে, রেল যোগাযোগ ৮ ঘণ্টা পর শুরু।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৮ ঘন্টা পর শুরু হয়েছে। গতরাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয়েছিল।

সোমবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে গেছে।

ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারা রাত ধরে কাজ করে লাইন ক্লিয়ার করলে ট্রেন চলাচল শুরু হয়।

লাইন ক্লিয়ার হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছেছে।

 

বিষয়:রেল যোগাযোগ শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…