চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে অধ্যক্ষকে মারধরের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ২৪ নাগরিকের বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ১৪, জুলাই ২০২২
বাংলাদেশ, শিক্ষা
A A
অধ্যক্ষ সেলিম রেজা

অধ্যক্ষ সেলিম রেজা

রাজশাহীর গোদাগাড়িতে কলেজের অধ্যক্ষকে সংসদ সদস্যের মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও এমপির বিচার চেয়ে ২৪ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার একটি কলেজের অধ্যক্ষকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী কর্তৃক মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর হামলা, নির্যাতন, লাঞ্ছনা, অবমাননার ঘটনা একের পর এক ঘটেই চলেছে। ক্ষেত্রবিশেষে সাম্প্রদায়িক উসকানি দিয়ে শিক্ষকদের নির্যাতন করা হচ্ছে। ২০১৬ সালে নারায়ণগঞ্জে একজন সাংসদ একজন সম্মানিত শিক্ষককে কান ধরে উঠবস করিয়েছেন। নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে মৌলবাদী গোষ্ঠী প্রশাসনের উপস্থিতিতে গলায় জুতার মালা পরিয়ে সমগ্র শিক্ষক সমাজ, শিক্ষা ও সভ্যতাকে লাঞ্ছিত করেছে। আশুলিয়ায় প্রভাষক উৎপল কুমার সরকারকে বখাটে ছাত্র কলেজ চলাকালীন সময়ে পিটিয়ে হত্যা করে শিক্ষা ব্যবস্থার দৈন্যতা ও নৈতিকতার অবক্ষয়ের ভয়ংকর চিত্র তুলে ধরে। ধর্মীয় উসকানি ছড়িয়ে মুন্সীগঞ্জে স্কুলশিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেফতার করা এবং কিছ –দিন আগে ঢাকায় অধ্যাপক রতন সিদ্দিকীর ওপর মৌলবাদী হামলার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৭ জুলাই রাজশাহীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নিজ কার্যালয়ে ডেকে একজন কলেজ শিক্ষককে নির্মমভাবে পেটানোর যে বর্ণনা আমরা গণমাধ্যমে পেয়েছি, তাতে আমরা বিস্মিত, স্তম্ভিত ও উদ্বিগ্ন। একজন আইন প্রণেতা আইন লঙ্ঘন করতে পারেন না। একজন সংসদ সদস্যের কলেজ শিক্ষককে এভাবে পেটানোর ঘটনা ন্যাক্কারজনক। একজন জনপ্রতিনিধি হয়ে সমাজের সম্মানজনক পেশা শিক্ষকতায় নিয়োজিতদের সম্পর্কে যে ঘৃণ্য অবমাননাকর মনোভাব প্রকাশ করেছেন, তাতে তিনি সংসদ সদস্যেও শপথ ভংগ করেছেন এবং সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে আমরা মনে করি।

‘এমতাবস্থায় আমাদের দাবি:
১। শিক্ষক মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে;
২। শিক্ষক প্রহারের ঘটনায় মাননীয় স্পিকারের রুলিং প্রদানসহ সংসদ সদস্য ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে;
৩। স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণ অনুসন্ধানসহ ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সুপারকে প্রত্যাহার করতে হবে।’

বিবৃতি সাক্ষরকারী বিশিষ্টজনরা হলেন:
১. অ্যাডভোকেট সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা,
২. পঙ্কজ ভট্টাচার্য, সভাপতি, ঐক্য ন্যাপ,
৩. রাশেদা কে. চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা,
৪. রামেন্দু মজুমদার, সভাপতিমন্ডলীর সদস্য, সম্মিলিত সামাজিক আন্দোলন,
৫. ডা. সারওয়ার আলী, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর ও সভাপতিমন্ডলীর সদস্য, সম্মিলিত সামাজিক আন্দোলন,
৬. অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,
৭. ডা. ফওজিয়া মোসলেম, সভাপতি, মহিলা পরিষদ,
৮. ড. নুর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি,
৯. এস.এম.এ সবুর, সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি,
১০. খুশী কবির, মানবাধিকার কর্মী,
১১. রোকেয়া কবির, উন্নয়ন কর্মী,
১২. এম. এম. আকাশ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়,
১৩. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়,
১৪. সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন,
১৫. অ্যাডভোকেট পারভেজ হাসেম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোটর্,
১৬. আবদুল ওয়াহেদ, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক জোট,
১৭. ড. সেলু বাসিত, গবেষক ও সংস্কৃতি কর্মী,
১৮. অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি,
১৯. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব),
২০. অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, সংগঠক, গণজাগরণ মঞ্চ,
২১. এ কে আজাদ, সংস্কৃতি কর্মী,
২২. অলক দাস গুপ্ত, সংস্কৃতি কর্মী,
২৩. দীপায়ন খীসা, তথ্য ও প্রচার সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম,
২৪. সেলিম রেজা, আহবায়ক, সংস্কৃতি মঞ্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাপ্টেনস কার্ড পেলেন ৩৩ অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিকের গল্প বাড়াতে সিভিল সোসাইটি-মিডিয়ার দূরত্ব কমানোর আহ্বান

এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT