চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপ্টেনস কার্ড পেলেন ৩৩ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সাবেক-বর্তমান অধিনায়কদের আয়োজন করে সম্মানিত করলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার ৯ দিনের মাথায় অধিনায়কদের জন্য নিয়ে এলেন ‘ক্যাপ্টেনস কার্ড’। এই আয়োজনে পুরুষ এবং নারী ক্রিকেটের সকল অধিনায়কদের বিশেষ কিছু সুবিধাসম্পন্ন একটি কার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেনস কার্ড প্রদানের আয়োজনটি। এতে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩৩ অধিনায়ককে ক্যাপ্টেন’স কার্ড প্রদান করে সম্মানিত করা হয়। যার মধ্যে ২৭ জন পুরুষ দলের এবং ৬ জন নারী দলের। বেশিরভাগ অধিনায়করাই উপস্থিত থেকে নিজেদের কার্ড সংগ্রহ করেন।

তবে সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল অনুপস্থিত ছিলেন। মেয়েদের মধ্যে কেবল রুমানা আহমেদ উপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকলেও সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম। অনুপস্থিত অধিনায়কদের নিজেদের স্বাচ্ছন্দ্যমতো সময়ে কার্ড সংগ্রহ করতে অনুরোধ করেন তামিম।

Banglabid

এছাড়া বাংলাদেশের প্রথম অধিনায়ক শামীম কবির মৃত হওয়ার কার্ডটি তুলে দেয়া হবে তার পরিবারের হাতে।

ক্যাপ্টেনস কার্ডের মাধ্যমে যে সুবিধাগুলো পাবেন সাবেক-বর্তমান অধিনায়করা:
১. ক্যাপ্টেন’স কার্ডটি একজন অধিনায়ক আজীবন আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএল থেকে শুরু করে যেকোনো ক্রিকেটীয় আয়োজনে স্টেডিয়াম পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।
২. এই কার্ডের মাধ্যমে অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল দল তাদের সাহায্য করবে। তাদের ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করবে বিসিবি।৩. স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপিরা যে সুবিধা পান সেই সুবিধা পাবেন অধিনায়করা।

ক্যাপ্টেনস কার্ড পেয়েছেন যারা-
পুরুষ দল: শামীম কবির (১৯৭৭), এ. এস. এম. রকিবুল হাসান (১৯৭৯), মোহাম্মদ শফিক-উল-হক (১৯৮২), গাজী আশরাফ হোসেন লিপু (১৯৮৬), মিনহাজুল আবেদীন নান্নু (১৯৯০), ফারুক আহমেদ (১৯৯৪), মো. আকরাম খান (১৯৯৫), মো. আমিনুল ইসলাম (১৯৯৮), এ এম নাইমুর রহমান দুর্জয় (২০০০), মো. খালেদ মাসুদ পাইলট (২০০১), খালেদ মাহমুদ সুজন (২০০৩), কাজী হাবিবুল বাশার সুমন (২০০৪), খন্দকার মো. রাজিন সালেহ আলম (২০০৪), শাহরিয়ার নাফিস আহমেদ (২০০৬), মোহাম্মদ আশরাফুল (২০০৭), মাশরাফি বিন মোর্ত্তজা (২০০৯), সাকিব আল হাসান (২০০৯), মুশফিকুর রহিম (২০১১), তামিম ইকবাল খান (২০১৭), মো. মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৮), মুমিনুল হক সৌরভ (২০১৯), লিটন কুমার দাস (২০২১), কাজী নুরুল হাসান সোহান (২০২২), মোসাদ্দেক হোসেন সৈকত (২০২২), নাজমুল হোসেন শান্ত (২০২৩), মো. মেহেদী হাসান মিরাজ (২০২৪), জাকের আলী অনিক (২০২৫)।

Reneta

নারী দল: তাজকিয়া আক্তার (২০০৭), সালমা খাতুন (২০১১), জাহানারা আলম (২০১৪), রুমানা আহমেদ (২০১৬), নিগার সুলতানা জ্যোতি (২০২১), ফাহিমা খাতুন (২০২১)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেনস কার্ডতামিমবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT