চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের বৃত্তে বন্দি মুম্বাই, টানা তিন জয়ে শীর্ষে রাজস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বল মাঠে গড়ানোর আগে দুই দলের অবস্থান ছিল পুরোপুরি বিপরীতমুখী। টানা তৃতীয় জয়ের সন্ধানে ছিল রাজস্থান রয়্যালস। অপরদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম জয়ের অপেক্ষার প্রহর গুনছিল। জয়ের স্বাদ পাওয়ার অপেক্ষার পালা তাদের আরও বাড়ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬ উইকেটের জয়ে আইপিএলের চলতি আসরে টেবিলের সবার উপরে উঠেছে রাজস্থান।

সোমবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতেই পারেনি। জবাবে রাজস্থান ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা দেয়।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টেবিল টপার। একমাত্র দল হিসেবে কোনো ম্যাচে জয় না পাওয়া মুম্বাইয়ের তিন ম্যাচে পয়েন্ট শূন্য।

ঘরের মাঠে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। দলীয় ২০ রানের মধ্যেই সাজঘরে চার ব্যাটার ফিরে যান। পঞ্চম উইকেটে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া ৫৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। হার্দিক ২১ বলে ৬ চারে ৩৪ রানে যুজবেন্দ্র চাহালের শিকারে পরিণত হলে জুটি ভাঙে। এরপর মুম্বাই আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত হারাতে থাকে উইকেট।

তিলক ২৯ বলে ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলার পর চাহালের বলে রবীচন্দ্রন অশ্বিনের তালুবন্দি হন। মুম্বাইয়ের স্কোর তখন ৭ উইকেটে ৯৫ রান। শেষ দিকে টিম ডেভিড ২৪ বলে ১৭ রানের মন্থর ইনিংস খেলেন।

রাজস্থানের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন চাহাল। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন।

Reneta

সহজ লক্ষ্য তাড়ায় রাজস্থান প্রথম ওভারেই ১০ রান করা ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। অধিনায়ক সাঞ্জু স্যামসন ১২ রানে আকাশ মাধওয়ালের বলে বোল্ড হন। দলীয় ৪৮ রানে মাধওয়ালের শিকারে পরিণত হন জস বাটলার। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান।

চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ীদের ডেরায় স্বস্তি ফেরান রিয়ান পরাগ ও অশ্বিন। এরপর ১৬ রান করা অশ্বিনকে তুলে নিয়ে তৃতীয় উইকেটের দেখা পান মাধওয়াল।

ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা শুভম দুবেকে নিয়ে শেষ কাজটি ঠিকঠাকভাবেই সারেন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকা পরাগ। আর তাতেই টানা তিন জয়ে টেবিলের শীর্ষে ওঠে রাজস্থান।মুম্বাইয়ের হয়ে চার ওভারে ২০ রানে ৩ উইকেট পান মাধওয়াল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪মুম্বাই ইন্ডিয়ান্সরাজস্থান রয়্যালসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

মে ২৫, ২০২৬

নোয়াখালীর আবেগে হিপহপ বিট, নতুন রূপে ঐশী!

মে ২৫, ২০২৬

পর্দা উঠল সাফের, ইতিহাস গড়ার চোখ বাংলাদেশের

মে ২৫, ২০২৬

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করে যা বললেন হেমা

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT