গত দুই দিন রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়। কিন্তু পরে ভ্যাপসা গরমের অনুভূতি থেকে যায়। আজও রাজধানীতে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাজধানী ও এর আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জুলাইয়ের শুরুতে জানায়, এ মাসে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। এ ছাড়া দেশের কিছু এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এখন আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে। এতে সেসব এলাকার তাপমাত্রা কমতে পারে।
আজ সকালে ঢাকা ও এর আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।








