চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
- সেমি লিড, পরিবেশ
A A
বজ্রসহ বৃষ্টি

বজ্রসহ বৃষ্টি

ঢাকাসহ ৬ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অফিস আজ জানিয়েছে, পরবর্তী তিন দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও নেত্রকোনায় ৪০, নিকলিতে ৪৫ ও রাজারহাটে ২২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।

এদিকে রংপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Reneta

আজ শনিবার রাজারহাটে সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, মধ্য প্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূার্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াবজ্রসহ বৃষ্টিমৌসুমী বায়ু
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT