ক্রিকেট

বৃষ্টি অনুশীলন করতে দিলো না বাংলাদেশকে

খেলাধুলা মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে খেলা বন্ধ, মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। এমন ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলনেই নামতে পারলেন না লিটন-সাকিব। বিনা প্রস্তুতিতেই মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নামতে হবে স্বাগতিকদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় দুপুরে অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে টিম টাইগার্স। ১৪২ রানের বড় হারে স্বস্তিতে নেই দল। নিজের শেষ ওভারে হাঁটুর চোটে পড়া ইবাদত হোসেন ছিটকে গেছেন ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ থেকেও। শেষ ওয়ানডেতে তাই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

সিরিজের দুই ম্যাচেই আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময় ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা একপ্রকার অশনি সংকেত বলা যায়।

দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানে হারের পর রোববার অনুশীলন করেননি ওয়ানডে দলের ক্রিকেটাররা, বিশ্রামে কেটেছে সময়। সোমবারও ঝালাই করার সুযোগ পেলেন না নিজেদের।

বিষয়:ইবাদত চট্টগ্রাম টিম টাইগার্স তাসকিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ-আফগানিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…