চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য লাস্ট ওয়ার্ড’ নিয়ে কোরিয়ায় বর্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
দ্য লাস্ট ওয়ার্ড’ নিয়ে কোরিয়ায় বর্ষণ, দুই ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সময়ে ওটিটি ও নাটকের ব্যস্ত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। প্রায়শই তাকে দেখা যায় ছোট শর্টফিল্মেও। তার অভিনীত তেমনি একটি ছবি ‘দ্য লাস্ট ওয়ার্ড’। যে ছোট ছবিটি নিয়ে বর্তমানে বর্ষণ কোরিয়ার একটি ওয়েব ফেস্টে যোগ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ইয়েসু আন্তর্জাতিক ওয়েব ফেস্টে বর্ষণের সাথে রয়েছেন ‘দ্য লাস্ট ওয়ার্ড’ ছবির পরিচালক সাদেক সাব্বির। বর্ষণ জানান, তাদের শর্টফিল্মটি উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে। উৎসব আয়োজকদের আমন্ত্রণতেই তারা কোরিয়ার ইয়েসু শহরে অবস্থান করছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইয়েসু শহরের মেয়র জিয়ং কি মিয়ং উৎসবের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুন জে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক এবং অভিনয়শিল্পীরা।

Banglabid

উৎসবে ‘ইন্টারন্যাশনাল শর্ট’ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য এই ছবিটি। ইমতিয়াজ বর্ষণ জানান, সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত তারা ফেস্টিভ্যাল কমিটির তত্বাবধানে ইয়েসু শহরে অবস্থান করবেন। এখানে মোট ১৮ দেশের চলচ্চিত্র নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে।

‘দ্য লাস্ট ওয়ার্ড’ ছবির পরিচালক সাদেক সাব্বির জানান, উৎসবে অংশগ্রহণ করার জন্য ফেস্টিভাল কমিটি থেকে আমার সাথে যোগাযোগ করে। এটি আমাদের টিমের জন্য আনন্দের। এই সফলতায় টিমের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। মূলত তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এইটি খুব ভাল লাগছে।

ইমতিয়াজ বর্ষণ ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরো অভিনয় করেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা। এই চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেবিট কমিউনিকেশন ব্যানারে নির্মিত হয়। যার এক্সিকিউটিভ প্রোডিউসার সগীর মুস্তফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ বর্ষণকোরিয়ালিড বিনোদনশর্টফিল্মসাদেক সাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT