দেশের উপর মোসুমী বায়ু সক্রিয় থাকায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামীকাল ২ অক্টোবর সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার সকাল ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলি মিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৯ মিলি মিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছেও বলে জানানো হয়েছে।







