বাংলাদেশ

বন্যায় ডুবেছে রেললাইন, পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ

বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন, পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন, যার কারণে পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় আজ সকাল থেকে পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকাসহ অন্যান্য গন্তব্যের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ ডুবে যায়। তাছাড়া পানি তোড়ে লাইন থেকে পাথর ও মাটি সরে গেছে।

এই পরিস্থিতিতে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ২টি ট্রেন ফেনীর কাছাকাছি যাওয়ার পর, সেখান থেকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। আর বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। এছাড়া চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

বিষয়:বন্যা রেলযোগাযোগ বিচ্ছিন্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…