রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার গভীর রাতে রেলের স্টাফরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেওয়ায় না জানান কারণে টিকিটধারী অনেক যাত্রীই সকালের ট্রেন মিস করেছেন। ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কম।







