মৌলভীবাজারে ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, বহু মানুষ দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মৌলভীবাজারে পারাবাত এক্সপ্রেসের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে। এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ আছে।
শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কীভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






