জনপদ

ট্রেন লাইনচ্যুত হয়ে লালমনিরহাটে রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাটে রেললাইনচ্যুতের ঘটনায় জনসমাগম ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাটে হাজারো মানুষ জড়ো হয়ে পরিস্থিতি দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনের ১০০ মিটার দূরে লালমনি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। এই ঘটনায় এখন সম্পূর্ণ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে সেই এলাকায়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় যাত্রীবাহি ট্রেনটি রংপুর থেকে সকাল লালমনিরহাটের উদ্যেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় কোন যাত্রী আহত না হলেও রেললাইন ও ট্রেনের দরজা ভেঙ্গে যায়।

লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সাথে রংপুর-কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লালমনিরহাট রেলওযে স্টেশনমাস্টার নুরুন্নবী সরকার ট্রেন লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:ট্রেন যোগাযোগ বন্ধট্রেন লাইনচ্যুতলালমনিরহাট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…