বিনোদন

শাকিবের পর এবার জিৎকে নিয়ে রাফীর সিনেমা

জিত ও রাফী সিনেমার জন্য প্রস্তুত, উজ্জ্বল হাসি ও স্টাইলিশ পোশাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিত ও রাফী সিনেমার জন্য প্রস্তুত, উজ্জ্বল হাসি ও স্টাইলিশ পোশাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণ করে ব্যাপক সাফল্য পেয়েছেন রায়হান রাফী। এবার  তিনি ওপার বাংলার সুপারস্টার জিৎকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন।

কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন ছবির শুটিং। সূত্র বলছে, আগামী বছর যে কোনো ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

যদিও এই সিনেমার নাম চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘লায়ন’। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেনমেন্ট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছে।

সূত্র জানায়, ‘তুফান’ মুক্তির পর জিতের সঙ্গে একাধিকবার এ সিনেমা নিয়ে মিটিং করেছেন রাফী। সময়টা ভালো যাচ্ছে না জিতের। গেল কয়েক বছরে যিনি যে সিনেমাই করছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এ কারণে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছেন জিৎ। শিগগির তারা শুটিংয়ে নামছেন।

জিৎ-এর সঙ্গে এ ছবিতে শোনা যাচ্ছিল আফরান নিশোও থাকবেন। তবে নিশো নয়, এতে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী।

ইতোমধ্যে সিনেমাটির গল্প থেকে প্রি-পডাকশন সবকিছু চূড়ান্ত হয়েছে। তবে, আনুষ্ঠানিক ঘোষণার আগ থেকে রাফী কিংবা জাজ মাল্টিমিডিয়ার কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

বিষয়:অভিনয় চঞ্চল চৌধুরী জিৎ রায়হান রাফী শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…