চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্বুর সাথে সব গল্প শেয়ার কইরো

সদ্যপ্রয়াত নায়ক জসীমপুত্র রাতুলের উদ্দেশে ছোট ভাই রাহুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
বিনোদন
A A

সংগীতাঙ্গনের প্রিয়মুখ এ কে রাতুলের অকাল মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। প্রিয়জনকে হারানোর এই শূন্যতায় এবার নিজের আবেগ ছুঁড়ে দিলেন ছোট ভাই রাহুল।

হৃদয়ছোঁয়া এক ফেসবুক পোস্টে ভেঙে পড়া এক ভাইয়ের মনখারাপ, এক নিঃশেষ আত্মীয়তার ভাষা যেন ধরা দিলো, যেখানে শব্দের চেয়ে অনুভূতিই বেশি বলে উঠল।

পোস্টে রাহুল লিখেছেন, “স্ক্রল করি আর আপনাদের ভালোবাসা দেখি, খালি আমার ভাইটার জন্য। ভেঙে পড়ছি অনেক। আমার ভাইকে নিয়ে অনেক কিছু প্রতিদিন বলবো, কেউ কিছু মনে নিয়েন না। ধন্যবাদ আপনাদের। বাঁচিয়ে রাখি আমরা সবাই।”

এরপর পোস্টের পরতে পরতে উঠে এসেছে তার ও রাতুলের সম্পর্ক, বন্ধুত্ব, আর সেই হারিয়ে যাওয়া নির্ভরতার গল্প। রাহুল লিখেন,“পৃথিবীতে একটা এ কে রাতুল ছিলো, আর আসবেও না এরকম মানুষ কোনোদিন। ভাই রে, আমি প্রতিজ্ঞা করছি- আমি যা করি সেটা করে যাবো। তুমি আমার গিটার টোন প্রতি শোয়ের পর গুঁতাইতে চাইতা, এখন কেউ নাই গুঁতানোর। কিন্তু তাও করে যাবো তোমার জন্য। উপর থেকে দেখে হাসিটা দিও।”

পোস্টে আরও উঠে আসে দুই ভাইয়ের ছোট ছোট স্মৃতির ঝলক। রেসলিং নিয়ে মজা, ভিডিও গেমস নিয়ে উত্তেজনা, আর একসাথে গল্প করার মুহূর্তগুলো। রাহুল লিখেন,“রেসলিং নিয়ে কী হচ্ছে আপডেট দিবোনে, কেমনে দিবো জানি না। তোমার জন সিনা বেশি দিন তো রেসলিং করবে না, দেখি কী হয়। বলছিলা জিটিএ-৬ আসলেই প্রি-অর্ডার করতে চাও, মন খারাপ হইছিলো যখন পিছিয়ে গেছে। তোমার কনসোলেই ওইটা শেষ করবো আমি।”

“আর কতো কী বলবো? একদিন একদিন করে বলবো। মানুষ বিরক্ত হোক সমস্যা নাই, ওই যে বলতা না ‘ধুর বাল, বলুক’!” -বলেন রাহুল।

Reneta

সবশেষে রাহুল বলেন,“আব্বুর সাথে সব স্টোরি শেয়ার কইরো, তিন ভাই মিলে কী আকামগুলা করছি। হালকা ফিল্টার কইরো।”

চিত্রনায়ক জসীমের তিন ছেলে— সামী, রাতুল, রাহুল। বাবার মতো অভিনয়জগৎ নয়, তারা তিনজনই বেছে নিয়েছেন সুরের পথ। শৈশবে বাবাকে হারানো তিন ভাই একে অন্যের হাত ধরে বড় হয়েছেন, গড়ে তুলেছেন নিজেদের সংগীতজগত।

সামী-রাতুল মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ওউন্ড’। যে ব্যান্ডের ড্রামার বড় ভাই সামী, এবং দলটির মূল ভোকালিস্ট, বেজিস্ট ছিলেন রাতুল। এছাড়াও রাতুল ছিলেন সময়ের দক্ষ এক শব্দ প্রকৌশলী। অন্যদিকে রাহুল কাজ করছেন একজন ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে।

রবিবার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে যান রাতুল। সোমবার সকালে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় বাবার কবরের পাশেই।

 

‘একসাথে থাকো’— রাহুলের দুই শব্দে বেদনার মহাকাব্য!

বাবার মতো আচমকা চলে গেলেন রাতুল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একে রাহুলজসীমনায়ক জসীমরাতুলরাহুললিড বিনোদনসামীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
ছবি; প্রতিনিধি

হজ ২০২৬: এক অনন্য হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

জানা গেল নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কেন সুইডেনে ২৫ ডিগ্রি সেলসিয়াসই ‘হিটওয়েভ’ হিসেবে ধরা হয়?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT