চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর নিতে বলা নাদাল জয় পেলেন সোয়া চার ঘণ্টা লড়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল টেনিস ম্যাচে জয় উদযাপন করছেন, হাতে র্যাকেট ও উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স ৩৭ ছুঁই ছুঁই, অন্য দিকে চোট সমস্যা যেন পিছুই ছাড়ছে না। সে কারণেই কিনা ২৪ বর্ষী টেলর ফ্রিটজের সাথে সেমিতে উঠার লড়াইয়ে লড়তে হয়েছে সোয়া চার ঘণ্টা, ফল আসে টাইব্রেকের। বলছিলাম চলতি বছরে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের কথা।

সেমিতে উঠার কঠিন লড়াইয়ে প্রথম সেটেই ৩-৬ ব্যবধানে হেরে বসেন স্প্যানিশ কিংবদন্তি। এরপর দ্বিতীয় সেটে ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন রাফা। পরের সেটে ৩-৬ ব্যবধানে জয় তুলে চমকে দেন ২৪ বর্ষী। এর পরের সেট জিতে ম্যাচ বাঁচিয়ে রাখেন নাদাল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন রাফা। তুমুল লড়াইয়ে জয়টা হয়েছে তারই। ৭-৬ ব্যবধানে জিতে সেমিতে পা রাখেন তিনি।

ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সেটে পেটের সমস্যায় কাতরাচ্ছিলেন নাদাল। পরে ম্যাচের মধ্যেই অবসর নেয়ার ঘোষণা দিতে নাদালকে পরামর্শ দিয়েছিলেন তার চিকিৎসকরা। সায় দেয়নি নাদাল। শেষ পর্যন্ত শেষটা রাঙিয়েছেন। ম্যাচ শেষে জানিয়েছেন সেই মুহূর্তের কথা।

Banglabid

‘তারা আমাকে ম্যাচের মধ্যেই জানিয়েছিল আমার অবসর নেয়া প্রয়োজন। কিন্তু ম্যাচের মধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আর এটা এমন নয় যে, এমন পরামর্শ আমি নতুন পেলাম। আমার টেনিস জীবনে অনেকবারই এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এটা এমন এক বিষয় যা আমি ঘৃণা করি। কাজেই আমি চালিয়ে যেতে চেয়েছি এবং সেটাই করেছি।’

‘সত্যি বলতে চিকিৎসা বিরতিতে খুব একটা কিছু করার ছিল না ডক্টরদের। ডক্টর আমার কাছে আসল এবং কিছু ব্যথা নাশক ঔষধ দিল, ফিজিও পেশিকে কিছুটা শিথিল রাখার চেষ্টা করলো, তবে এটা কঠিন ছিল। কোনো কিছুই চূড়ান্ত নয় যখন আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। আমি কেবল নিজেকে একটি সুযোগ দিতে চেয়েছি। কেননা টুর্নামেন্টটি ছেড়ে দেওয়া আমার জন্য সহজ নয়। উইম্বলডন ছাড়া আমার জন্য সহজ নয় ব্যথা যতই তীব্র হোক না কেন।’ বলছিলেন ৩৬ বর্ষী রাফা।

চার মাসের ব্যবধানে নাদালের কাছে দ্বিতীয় পরাজয় বরণ করতে হয়েছে ফ্রিটজের। বিএনপি পারিবাস ওপেনেও পাঁজরের চোট নিয়ে খেলেছিলেন নাদাল এবং হারিয়ে দিয়েছিলেন আমেরিকান তরুণকে। সেই ক্ষতে ফের আঘাত করলেন নাদাল। অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর রোল্যান্ড গ্যারোস জিতেছেন এখন তাকে হাতছানি দিয়ে ডাকছে উইম্বলডন। ফাইনালে ওঠার লড়াইয়ে নিক কিরগিওসের বিপক্ষে কোর্টে নামবেন রাফা। তার আগে ফিটনেসে জোর দিতে হবে তাকে জানিয়েছেন সেটি।

Reneta

‘আমি জয়-পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নয়। তবে জিততে পছন্দ করি। লড়াই করেছি। আমি লড়াইয়ের মনোভাব নিয়ে গর্বিত এবং সেই পরিস্থিতিতে যেভাবে প্রতিযোগিতামূলক হতে পেরেছি তাতে আমি খুশি। আগামীকাল কিছু পরীক্ষা করতে যাচ্ছি। নিঃসন্দেহে, আজকের দিনটি সবচেয়ে খারাপ ছিল। ব্যথা এবং সীমাবদ্ধতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে উইম্বলডন জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য। দেখা যাক কিভাবে তা নিশ্চিত করা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনকিরগিওসটেনিসনাদালফ্রিটজেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কি.মি. থেমে থেমে যানজট

পরবর্তী

সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন জনসন

পরবর্তী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অন্য একজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন জনসন

প্রাভা হেলথ ক্লিনিকের আধুনিক বহুতল ভবন, রাতের আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসেই প্রিভেন্টেটিভ কেয়ার স্মার্ট হেলথ চেকআপ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT