চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের কারণে মুক্তির তারিখ বদল, ঈদেই আসছে ‘রইদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্ছে প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’।

নির্মাতা জানান, গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর আবহ দেখতে পাবেন দর্শকরা। গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।

চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন,“‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে।”

“হাওয়া দর্শকরা পছন্দ করেছিল। হয়তো রইদ আরও বেশি পছন্দ করতে পারে। আবার আরও বেশি অপছন্দ করতে পারে। তবে আমি আমার ভালো লাগার জায়গা থেকে গল্প দেখানোর চেষ্টা করেছি।” বলছিলেন সুমন।

ঈদুল আযহায় ‘রইদ’ এর মুক্তি প্রসঙ্গে সুমন বলেন, ঈদের তিন সপ্তাহ পর ‘রইদ’ মুক্তির পরিকল্পনা ছিলো। কিন্তু তখন অনেকটা ওয়ার্ল্ড কাপের আমেজ চলে আসবে। এ কারণে আমরা ঈদে মুক্তির পরিকল্পনা করেছি।

Reneta

নির্মাতা সুমনের প্রত্যাশা, ‘রইদ’-এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।

‘রইদ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নাজিফা তুষি বলেন, “হাওয়ার মত এই সিনেমার জার্নিটিও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী ‘রইদ’-এর দুর্দান্ত সাফল্য কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাতুষিনাজিফা তুষিবঙ্গমেজবাউর রহমান সুমনরইদলিড বিনোদনসিনেমাসুমনহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের কারণে মুক্তির তারিখ বদল, ঈদেই আসছে ‘রইদ’

এপ্রিল ১২, ২০২৬

প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না: জাহেদী

এপ্রিল ১২, ২০২৬

চোট নিয়ে ফেরা ইমনের সবশেষ যা জানাল বিসিবি

এপ্রিল ১২, ২০২৬

২০ বছর পর বসছে ‘বৈশাখী ক্রীড়া উৎসব’

এপ্রিল ১২, ২০২৬

বোল্টের রেকর্ড ভাঙা কে এই ১৮ বর্ষী

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT