চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের জার্মান দর্শন এবং আইনস্টাইনের কীর্তন

মোশাররাত লায়লা লাবনীমোশাররাত লায়লা লাবনী
২:০৮ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A
রবীন্দ্রনাথ ও আইনস্টাইন

রবীন্দ্রনাথ ও আইনস্টাইন

এক.

রবীন্দ্রনাথ ঠাকুর সব মিলিয়ে তিনবার জার্মান ভ্রমণ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২১ সালে কবিগুরু প্রথমবারের মতো জার্মান ভ্রমণে যান। কবি তখন সব মিলিয়ে এক মাস ছিলেন জার্মানে। সেবার কবি ভেবেছিলেন, যুদ্ধ পরবর্তী জার্মানরা সাহিত্যকে খুব একটা গুরুত্ব হয়ত দেবে না। কিন্তু কবির ধারনাকে ভুল প্রমাণিত করেছিল জার্মানরা। জার্মানের পত্রপত্রিকায় তার ভ্রমণের বিবরণ ছাপা হয়েছিল গুরুত্বের সাথে। জার্মান ভ্রমণ নিয়ে কবি তার এক বন্ধুকে লিখেছেন, ‘জার্মান ভ্রমণ আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। যে সম্মান পেয়েছি তা আমার প্রাপ্য ছিল না। তাদের ভালোবাসা, আন্তরিকতায় ভীতু,  ক্লান্ত ও দুঃখী ছিলাম। কারণ এই সম্মানের যোগ্য আমি নই।’

ভ্রমণের সময় কবির সাথে জার্মান লেখক হেরমেন হেসের সাথে সাক্ষাৎ হয়েছিল। হেরমেন ছিলেন রবীন্দ্রনাথের কট্টর সমালোচক। রবীন্দ্রনাথের জার্মান ভ্রমণ হেরমান বেশ ভালো করেই পর্যবেক্ষণ করেন। হেরমেন গীতাঞ্জলী, ঘরে বাইরে -এই দুটো উপন্যাস নিয়ে সমালোচনা লিখেছিলেন।হেরমেনের মতে, রবীন্দ্রনাথের লেখার ভাবনা চিন্তায় ইউরোপের ছাপ রয়েছে। সেবার হেরমেনের বাইরেও রবীন্দ্রনাথের সাথে ইউরোপের কয়েকজন প্রখ্যাত লেখকের দেখা হয়। এদের মধ্যে অস্ট্রিয়ার থমাস মান এবং স্টেফান সোয়াইগ ছিলেন।

১৯১৩ সালে কবি যখন গীতাঞ্জলীর জন্য নোবেল পেলেন তখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে বাংলা সাহিত্য নিয়ে কেউ খুব একটা আগ্রহ দেখায়নি। কবির নোবেল প্রাপ্তি ইউরোপ তথা বিশ্বের অন্যান্য ভাষাভাষীদের কাছে বাংলা সাহিত্যের যোগসূত্র ঘটায়। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে দিয়ে ইউরোপের শিল্প সাহিত্যের সাথে ভারতবর্ষের আত্মীয়তা গড়ে ওঠে।

জার্মান লেখক হেরমেন হেস

রবীন্দ্রনাথ দ্বিতীয় দফায় জার্মান ভ্রমণ করেন ১৯২৬ সালে। এরপর তিনি তৃতীয় ও শেষবারের মতো জার্মান ভ্রমণ করেন ১৯৩০ সালে। তৃতীয়বার যখন রবীন্দ্রনাথ জার্মানে যান সেবার তাঁর সাথে সাক্ষাৎ হয়েছিল জগৎবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের। অধ্যাপক ডেভিড এল গসলিনের ‘Science and the Indian Tradition: When Einstein met Tagore’ গ্রন্থে আমরা জানতে পারি, আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল মোট চারবার। প্রথমবার দেখা হয়েছিল যার জার্মানে ১৯২৬ সালে। দ্বিতীয়বার ১৯৩০ সালের ১৪ জুলাই জার্মানির কাপুথে আইনস্টাইনের বাড়িতে। তৃতীয়বার একই স্থানে। শেষবারের মতো দেখা হয় একই বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে। গবেষকরা বলছেন, গেল শতকের ত্রিশের দশকে জার্মানিতে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেসময় জার্মানের জনপ্রিয় লিরিক্যাল পোয়েট মারিয়া রিলকের চেয়ে এগিয়ে ছিলেন রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথের সাথে শেষবার যখন আইনস্টাইনের দেখা হলো তখন এক মজার ঘটনা ঘটেছিল। সেবার দেখা করার আগেই দু’জনে মনে মনে মজার একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথ সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, আইনস্টাইনের সাথে তিনি বিজ্ঞান নিয়ে কোনো কথা বলবেন না। উল্টোদিকে আইনস্টাইনও একইরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। মানে তিনিও সাহিত্য নিয়ে কবির সাথে কোনো কথা বলবেন না। দু’জনের কথাবার্তা চলল। অনেকক্ষণ কথাবার্তার এক পর্যায়ে চলে আসে সঙ্গীতের প্রসঙ্গ। সঙ্গীতের প্রসঙ্গটা আনলেন স্বয়ং আইনস্টাইন। কবি বুঝতে পারলেন, সঙ্গীত নিয়ে বেশ আগ্রহ রয়েছে আইনস্টাইনের। আইনস্টাইন কবির কাছে জানতে চাইলেন, বাংলায় এমন কোনোরকমের গান আছে কিনা যেখানে গায়ক গানের কথা রেখে নিজের মনের কথা বলতে পারেন? আইনস্টাইনের জানতে চাওয়ার উত্তরে রবীন্দ্রনাথ কীর্তনের কথা বলেছিলেন। কীর্তন নিয়ে আইনস্টাইনের গভীর আগ্রহ লক্ষ্য করেছিলেন রবীন্দ্রনাথ।

Reneta

দুই.
জার্মান সাহিত্যের প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ ছিল অনেক আগে থেকেই। জানা যায়, রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্যবসায়িক প্রয়োজনে জার্মানসহ ইংল্যান্ড, ফ্রান্স সফর করেন। তিনি দীর্ঘ সময় জার্মানিতে কাটান। জার্মান ভ্রমণের সময় দ্বারকানাথ সেদেশের বেশ কয়েকজন লেখকের বই সংগ্রহ করেন এবং তা তিনি ঠাকুর বাড়ির লাইব্রেরিতে নিয়ে আসেন। রবীন্দ্রনাথ ১৭ বছর বয়সে জার্মান ভাষা শেখা শুরু করেন। সাহিত্য সংশ্লিষ্টরা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজ উৎসাহে ১৮৭৮ সালে গ্যোটের ফাউস্ট-এর মূল জার্মান বই পড়ে ভারতী পত্রিকায় একটি সমালোচনা লেখেন।

রবীন্দ্রনাথ ঠাকুর ও গীতাঞ্জলী কাব্যগ্রন্থ

একজন জার্মান যেমন প্রেমের প্রতীক হিসেবে কবি হাইনরিশ হাইনেকে স্বীকার করেন ঠিক একইভাবে বাঙালিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই স্থানে বসান। এ যেন হাইনে আর রবীন্দ্রনাথের মধ্যে এক অলিখিত সম্পর্ক। যদিও জীবদ্দশায় এই দু’জনের দেখা-সাক্ষাৎ হয়নি কিন্তু তাদের রচনার ভেতর ধ্বনিত হয়েছে একই সুর, একই চিন্তা-ভাবনা। হাইনরিশ হাইনে জন্মেছিলেন ১৭৯৭ সালের ১৩ ডিসেম্বর আর মারা গিয়েছিলেন ১৮৫৬ সালে। মাত্র ৫৯ বছরের আয়ুস্কালে হাইনে তার রচনায় বহুরৈখিক প্রতিভার ছাপ রেখে গিয়েছিলেন। হাইনের মৃত্যুর পাঁচ বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলেও তাদের দু’জনের সাহিত্যের ভেতর একটি অভিন্ন সুর খুঁজে পান সাহিত্য সমালোচকরা।

হাইনেকে বলা হয় জার্মানের অন্যতম সেরা কবি হিসেবে। হাইনে জীবদ্দশায় রচনা করেছিলেন ৩৫০টি কবিতা। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫০০-এর বেশি কবিতা ও গান রচনা করে বাংলা সাহিত্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলেন। হাইনের সময়ে অন্যান্য যেসব কবি রোমান্টিক ধারার কবিতা রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নোভালিস, প্রিন্স হার্ডেনব্যার্গ, হাইনরিশ ফন ক্লাইস্ট, আইসেনডর্ফ, হফমান, বেটিনা ফন অর্নিম। তবে হাইনরিশ হাইনের সাহিত্যে দর্শনকে বিশেষভাবে খুঁজে পাওয়া যায়। ফলে সমকালে হাইনেকে দার্শনিক হিসেবেও গণ্য করা হয়।

হাইনের কবিতার প্রতি রবীন্দ্রনাথের বিশেষ আগ্রহও দেখা যায়। হাইনের কবিতায় প্রেম, মানবতা, প্রকৃতি আর বিশ্বজগতের সব কিছুকে দেখবার অভিন্ন সত্ত্বা এক সুতোয় গাঁথা হয়ে আছে। রবীন্দ্রনাথ হাইনের কবিতায় নিজেকে খুঁজে পেয়েছিলেন। হাইনের ‘মিট ডাইনেন ব্লাউয়েন আউগেন’ প্রেমের কবিতাটি রবীন্দ্রনাথ অনুবাদ করেছিলেন,

নীল ভায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল
রাঙা গোলাপ গাল দুখানি, সুধায় মাখা সুকোমল
শুভ্র বিমল করকমল ফুটে আছে চিরদিন
হৃদয়টুকু শুষ্ক শুধু পাষাণসম সুকঠিন।

অষ্টাদশ শতাব্দী থেকে বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে জার্মান সাহিত্য পরিচিত হয়ে উঠতে থাকে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জার্মান দর্শন, সাহিত্য ও সংগীতের প্রতি আকর্ষণ বিষয়টিকে সামনে নিয়ে আসে। রবীন্দ্রনাথ রোমান্টিক কবি হাইনরিশ হাইনের কবিতার অনুরক্ত হয়ে পড়েন। ১৯২৪ সালে রবীন্দ্রনাথ যখন চীনে ভ্রমণ করতে গেলেন তখন সেখানকার এক নৈশভোজের কথা বলতে গিয়ে তিনি হাইনের প্রসঙ্গ এনেছিলেন। তিনি বলেছিলেন, ‘I also wanted to know German Literature and by reading Heine in translation, ‘I thought I had caught a glimpse of the beauty there.’

তিন.
রবীন্দ্রনাথকে নানাভাবে জার্মানের শিল্প-সাহিত্য আকৃষ্ট করেছে। রেনেসাঁ ও রোম্যান্টিক যুগের দুই জার্মান বিখ্যাত গ্যোটে ও শিলারের লেখাও কবির পছন্দের তালিকায় ছিল। জার্মান ভ্রমণের পূর্বে কবি ভেবেছিলেন যুদ্ধ বিদ্ধস্ত জার্মানদের কাছে সাহিত্য তেমন গুরুত্বপূর্ণ হবে না। দীর্ঘ এক মাস রবি ঠাকুর জার্মানির বিভিন্ন শহর ঘুরে দেখেন। তার ধারণা ছিলো যুদ্ধবিদ্ধস্ত নাৎসি জার্মানরা তাকে ঠিক সেইভাবে গ্রহণ করবে না। কিন্তু এ ছিল পরোপুরি তাঁর ভূল ধারণা। রবির জার্মান ভ্রমণের প্রতিটা ঘটনা, সভা-সেমিনারের খবর সে দেশের পত্রিকাতে গুরুত্ব দিয়ে ছেপেছিল। পরবর্তীতে কবি জার্মান ভ্রমণের অভিজ্ঞতা তাঁর বন্ধুকে লিখেছিলেন, ‘জার্মান ভ্রমণ আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। যে সম্মান পেয়েছি তা আমার প্রাপ্য ছিল না। তাদের ভালোবাসা, আন্তরিকতায় ভীতু, ক্লান্ত ও দুঃখী ছিলাম। কারণ এই সম্মানের যোগ্য আমি নই।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইনস্টাইনের কীর্তনগীতাঞ্জলীজার্মান লেখক হেরমেন হেসরবীন্দ্রনাথের জার্মান দর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT