চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়েল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
শিক্ষা, শিল্প সাহিত্য
A A

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার সমন্বয়ে গঠিত এই অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে কবিদ্বয়ের দর্শন ও আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (২ জুন) আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ. এস. এম. মুশফিকুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী এবং ইংরেজি বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক জহরত আরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মেশকাত উদ্দিন বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল মানবতার কবি। তারা ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা বলেছেন। রবীন্দ্রনাথ তার সাহিত্য ও দর্শনে জাতপাতের ঊর্ধ্বে উঠে মানবমুক্তির পথ দেখিয়েছেন। নজরুল তার কলম ও কণ্ঠে সমাজ পরিবর্তনের দাবিতে সোচ্চার ছিলেন। তাঁদের শিক্ষা আজকের সমাজে আরও বেশি প্রাসঙ্গিক।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার মুশফিকুর রহমান রবীন্দ্রনাথের শিক্ষা ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করে বলেন, রবীন্দ্রনাথ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করেছিলেন এবং শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলেন, যা আজকের যুগেও অনুকরণীয়।

অনুষ্ঠানে “রবীন্দ্রনাথ ও নজরুল—শিক্ষা ভাবনায় দুই মহামানব” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সৃজনশীল শিক্ষার পথপ্রদর্শক। শান্তিনিকেতনের মাধ্যমে তিনি শিক্ষাকে হৃদয়ের মুক্তি হিসেবে দেখেছিলেন। অপরদিকে, নজরুল ছিলেন বিদ্রোহের কবি, যিনি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সাম্য, মানবতা ও প্রতিবাদের বার্তা দিয়েছেন। তাঁদের শিক্ষা ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য আজও দিকনির্দেশক।

ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক জহরত আরা রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিসংখ্যান তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ একাধারে কবি, দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ। তার সাহিত্য ও দৃষ্টিভঙ্গি আমাদের সাম্প্রতিক সংকট ও বিভাজনের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তিনি নজরুলের সাম্যবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্বও তুলে ধরেন।

Reneta

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। রয়েল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা নজরুলের “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি দলীয় কণ্ঠে পরিবেশন করেন। আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের শিক্ষিকা ইউকি বড়ুয়া, সহযোগী অধ্যাপক জহরত আরা, শিক্ষার্থী আফরিন ও রাজু রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু রহমান ও আফরিন।

আয়োজনে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. আমির খসরু, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, সহকারী অধ্যাপক আমেনা খাতুন, সহকারী অধ্যাপক মালবিকা মজুমদার, সিইসি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক উম্মে মুসলিমা, প্রভাষক আরিফ হোসেন, প্রভাষক শামিমা আক্তার, সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের আয়োজন নিয়মিতভাবে করে যাবার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মজয়ন্তীরয়েল ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
ছবি সংগৃহীত

শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার

জুন ২১, ২০২৬

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT